দলে পাঁচ নবাগত, দেখে নিন, ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড

গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে চলছে ‘ওমিক্রন’-এর চোখ রাঙানি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে চলছে ‘ওমিক্রন’-এর চোখ রাঙানি। করোনা ভাইরাসের এই নতুন প্রজাতিটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন জায়গায়। যার ফলে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু দু’দেশের বোর্ডের তৎপরতার জন্য অবশেষে সফর বাতিল হয়নি।

তবে সূচিতে এসেছে খানিকটা পরিবর্তন। পিছিয়ে গিয়েছ ক্রীড়াসূচি। আর টি-২০ সিরিজ আপাতত হচ্ছে না। ফলে প্রোটিয়াভূমিতে টেস্ট এবং ওয়ান ডে ম্যাচ খেলেই ফিরে আসবেন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি।

আর তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মোট ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তারা। চমকপ্রদভাবে যেখানে জায়গা হয়েছে পাঁচজন অনাভিষিক্ত ক্রিকেটারের। তাঁরা হলেন রায়ান রিকেলটন, সিসান্দা মাগালা, সারেল এরউই, গ্লেটন স্টারম্যান এবং প্রেনেলান সুব্রায়েন। এছাড়া দলে ফেরানো হয়েছে পেসার ডি অলিভারকে। যিনি ২০১৯ সালে শেষবারের মতো টেস্ট ক্রিকেট খেলেছিলেন। একনজরে দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-

ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাদা, সারেল এরউই, বি হেন্ডরিকস, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, এনরিচ নর্টজে, কেগান পিটারসেন, রসি ভান ডার ডুসেন, কাইল ভেরিয়েন, মার্কো জানসেন, গ্লেন্টন স্টারম্যান, প্রেনেলান সুব্রায়েন, সিসান্দা মাগালা, রায়ান রিকেল্টন ও ডি অলিভার।

 

 

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির