চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক, আতঙ্কিত যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক, আতঙ্কিত যাত্রীরা।হাওড়া- মালদা গামী ইন্টারসিটি এক্সপ্রেসে শনিবার সন্ধ্যায় আগুন লাগে।যার কারণে এবার আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খাগড়া স্টেশন এবং আজিমগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে ডাহাপাড়া স্টেশনে হঠাৎ হাওড়া মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেসে(Intercity Express) আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা।

চলন্ত ট্রেন থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়। পরে ট্রেনের যাত্রীরা বিষয়টি ট্রেনের গার্ড ও টিটি কে জানান ।তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেওয়া হয়। ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। ট্রেনের ধোঁয়া কি কারণে বের হচ্ছে তা খতিয়ে দেখা হয়।রেল দফতরের কর্মীরা জানিয়েছেন, এসি কোচের পিছনে রেলের চাকা জ্যাম হয়ে যাওয়ার কারণে ট্রেনের বগি থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়।

তখনই ট্রেন থামিয়ে দেওয়া হয়। যদিও পরে আবার ট্রেনটি ঠিকমত পরীক্ষা-নিরীক্ষা করে মালদার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন বেশ কিছুক্ষণ ওই ট্রেনটিকে ডাহাপাড়া স্টেশনে (Dahapara Station)দাঁড় করিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ট্রেনের যাত্রীদের দাবি বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্টারসিটি এক্সপ্রেস।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক