অবশেষে পদোন্নতি পেলেন ‘টুয়েলভথ ফেল’-এর বাস্তবের নায়ক মনোজ শর্মা

তাঁর কর্মজীবনের এই অগ্রগতি ২০০৩, ২০০৪ এবং ২০০৫ ব্যাচের আইপিএস অফিসারদের জন্য ক্যাবিনেটের নিয়োগ কমিটি (ACC) দ্বারা পদোন্নতির অনুমোদন অনুসরণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর মুক্তিপ্রাপ্ত ’12th Fail’-নিয়ে আজও তরুণ প্রজন্ম ব্যস্ত। কখনও কখনও বাস্তবের সাধারণ কাহিনীও সিনেমার পর্দায় অসাধারণ ভাবে ফুটে ওঠে। যদিও কোনও সাধারণ কাহিনী দিয়ে নির্মাণ করা হয়নি ’12th Fail’, এই ছবির মাধ্যমে দর্শকরা জানতে পেরেছে এক IPS অফিসারের জীবন কাহিনী। যা হয়তো এখনও দেশবাসীর কাছে অজানাই রয়ে যেত। একটি অসাধারণ ছেলের গল্প পর্দায় তুলে ধরেছে বিধু বিনোদ চোপড়া। IPS অফিসার মনোজ কুমার শর্মার জীবন কাহিনী 12th fail। যদি মনে ইচ্ছে এবং, সাহস থাকে, তাহলে উচ্চমাধ্যমিক ফেইল করেও লক্ষ্যে পৌঁছনো সম্ভব। সেটাই একেবারে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন বিধু বিনোদ চোপড়া। তবে তিনি সফল হতেন না, যদি না তিনি মনোজের চরিত্রের দায়িত্ব অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে দিতেন। কীভাবে উচ্চমাধ্যমিক ফেইল করেও IPS অফিসার হওয়া যায়, দেশের শীর্ষতম পুলিশ অফিসার হওয়া যায়, সেটা একেবারে সমাজের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন IPS অফিসার মনোজ কুমার শর্মা।

শুধু তাই নয়, ভালোবাসা পাশে থাকলে যে, সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায়, সেটাই মনোজ কুমারের জীবনের একটি অংশ। কারণ মনোজের স্ত্রীও একজন IAS আমলা। যাই হোক, ছবিটি এখনও পর্যন্ত ফিল্মফেয়ার পুরস্কার, ক্রিটিক চয়েস award জিতে ফেলেছে। আর যার কাহিনী দিয়ে গোটা দেশবাসীর মন জিতল 12th fail, সেই গল্পের বাস্তব নায়ক মনোজ কুমার শর্মাও এখন হিরো। তাঁর এই কাহিনী প্রভাবিত করেছে সকলকে। তাই সবার আশীর্বাদে সম্প্রতি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) থেকে ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে উন্নীত হয়েছেন। তাঁর কর্মজীবনের এই অগ্রগতি ২০০৩, ২০০৪ এবং ২০০৫ ব্যাচের আইপিএস অফিসারদের জন্য ক্যাবিনেটের নিয়োগ কমিটি (ACC) দ্বারা পদোন্নতির অনুমোদন অনুসরণ করে। তিনি তাঁর পদোন্নতির খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তার কঠিন কর্মজীবনের পথ জুড়ে যারা তাকে সমর্থন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্টে তিনি লিখেছেন, “এএসপি থেকে শুরু হওয়া যাত্রাটি ভারত সরকারের আদেশে আজ আইজি হওয়ার পথে পৌঁছেছে। এই দীর্ঘ যাত্রায় আমাকে সমর্থন করার জন্য সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা।”

 

পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াবাসীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একজন ব্যক্তি লিখেছেন, “অভিনন্দন, মনোজ স্যার। আপনার গল্প আমাদের খুব অনুপ্রাণিত করেছে, আপনি এটির প্রাপ্য। আপনি তরুণ প্রজন্মের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। এই দেশে আপনার মতো স্পষ্টভাষী এবং সৎ অফিসার দরকার।” বিহার থেকে উঠে আসা একজন গরিব ঘরের ছেলে মনোজ ১২ ক্লাশে তৃতীয় ডিভিশনে পাশ করে কীভাবে চাকরির পরীক্ষায় একের পর এক ধাপে ব্যর্থ হয়ে IPS অফিসার হলেন সেটাই গল্পের মূল উপজীব্য।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির