Loading live market data...
Loading active stocks...
Connecting...

পলাশিপাড়াতে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নদিয়ার পলাশিপাড়া থানার(Palashipara P.S.) সাহেবনগর মধ্যমপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন বিকেলে মধ্যমপাড়ার বাসিন্দা অপু বিশ্বাস (৭) নামের একটি শিশু রাস্তায় সাইকেল চালাচ্ছিল। সেই সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মৃত শিশুর দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘাতক ট্রাক্টরটিকে আটকে রেখে রাস্তা অবরোধ(Road Block) করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পলাশিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারী ক্ষুব্ধ এলাকাবাসীদের নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবরোধ তোলার চেষ্টা চালায় পুলিশ আধিকারিকেরা। তবে ঘটনার পর অভিযুক্ত ট্রাক্টর চালক পলাতক বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের