অস্বস্তিতে মুহম্মদ ইউনূস, বিদেশে যেতে লাগবে আদালতের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্বস্তি বহাল রইল নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের। ইউনূস সহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্তার বিরুদ্ধে ৬ মাসের সাজা বহাল রাখল আদালত। পাশাপাশি ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে, আদালতের অনুমতি নিয়েই বিদেশে যেতে পারবেন তিনি।

এদিন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সম্প্রতি মুহম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকম সংস্থার চার শীর্ষ কর্তার বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ ওঠে। এই অভিযোগে মুহম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত। ইউনূস সহ চার জনের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশের ওপর স্থগিতাদেশ দেয় শ্রম আপিল ট্রাইবুনাল। এদিন ট্রাইবুনালের সেই আদেশকে অবৈধ বলে বাতিল করে দিল হাইকোর্ট। অর্থাৎ ইউনূসের ছয় মাসের কারাদণ্ডের সাজা বহাল রইল। হাইকো্র্টের তরফে জানানো হয়েছে, মুহম্মদ ইউনূস বিদেশে যেতে পারেন। কিন্তু এরজন্য আদালতের অনুমতি নিতে হবে।

এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানান, মুহম্মদ ইউনূসের মামলা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের যে মন্তব্য করেছেন, তা আদালত অবমাননার শামিল। জেনেভা কনভেনশন অনুযায়ী সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যদিও ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এর বিরোধিতা করেন। তিনি জানান, পিটার হাসের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয়, তাহলে ইউনূসকে নিয়ে অন্য যে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রেখেছেন, তাদেরকেও এই মামলায় আনতে হবে। সেটা সরকারের পক্ষে মোটেও কাম্য নয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর