মহুয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রানি মা অমৃতা রায়‍!

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে কৃষ্ণনগর রাজবাড়ীর রানি মা অমৃতা রায়ের(Amrita Roy) নাম শোনা যাচ্ছে। মঙ্গলবার তিনি সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে বলেন বাংলা অনেক পিছিয়ে আছে। বাংলাকে আরো এগিয়ে আনতে হবে। তাই তিনি রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী। পুজো দেওয়ার পর মন্দিরের উপস্থিত সকলের মধ্যে তিনি লাড্ডু পোশাক বিলি করেন। এদিন রানিমার পরনে ছিল গেরুয়া রঙের শাড়ি। অন্যদিকে, কৃষ্ণনগর (Krishnanagar)লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রের নাম ঘোষণা করেছে তৃণমূল।

ইতিমধ্যেই তাকে বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গেছে। এবার তার বিরুদ্ধে কি প্রার্থী হচ্ছেন রানী মা অমৃতা রায়? জোর জল্পনা রাজনৈতিক মহলে। এ বিষয়ে অমৃতা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতির সেই রকম কিছু না বুঝলেও আমি চাই বাংলাকে আরো এগিয়ে আনতে। যেহেতু এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি সেই কারণে এখন কিছু বলতে চাইছি না। প্রার্থী তালিকা ঘোষণা হোক তারপর যা বলার বলব। তবে জনগণের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া বাংলার গৌরবকে ফিরিয়ে এনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তার এ কথা তিনি স্পষ্ট জানান। এদিকে,তৃণমূল কংগ্রেস এরাজ্যে ৪২ টি আসন পেলেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্রে মোদিই। মঙ্গলবার ইসলামপুরে এসে তৃণমূল কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি ও লোকসভার প্রার্থী সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar)।

মঙ্গলবার সুকান্তবাবু দিল্লীর বৈঠক সেরে বিমানে বাগডোগরায় নামেন। শিলিগুড়ি থেকে ইটাহারে যাবার পথে ইসলামপুরে একটি হোটেলে দুপুরের খাবার খান। দুপুরের খাবার সেরে ইটাহারের(Itahar) উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্তবাবু এই মন্তব্য করেন। তিনি বলেন,তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ৪২ টি আসন পেলেও প্রধানমন্ত্রী কে হবেন? খাড়গে না মমতা ব্যানার্জী? প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। চিন্তার কোন কারন নেই। রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী নিয়ে তিনি বলেন, দল ঠিক সময় প্রার্থীর নাম ঘোষণা করবে। শীঘ্রই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে জানান সুকান্ত মজুমদার।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?