ভরা মঞ্চে করণ জোহরের পা ছুঁয়ে প্রণাম, সামান্থায় মুগ্ধ নেটপাড়া

সম্প্রতি প্রাইম ইভেন্টের ভাইরাল ভিডিওতে দেখা গেল, যখন সামান্থা-বরুণের হানি বানি রিলিজ হল, তখন মঞ্চে উঠে তেলেগু সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু করণ জোহরের পা স্পর্শ করার চেষ্টা করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য আমাজন প্রাইম টাইম ঘোষণা করেছে গোটা বছরে তাঁদের আসন্ন ওয়েবসিরিজ ও ছবির নাম। ওয়েব সিরিজ ও ছবি মিলিয়ে প্রায় ৭০ টি সিরিজ নিয়ে আসছে আমাজন প্রাইম। যার মধ্যে আছে মির্জাপুর ৩, পঞ্চায়েত ৩, অনিল কাপুরের সুবেদার-সহ একাধিক ব্লকবাস্টার সিরিজের ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে, প্রিয়াঙ্কা চোপড়ার ইংলশ সিটাডেল ওয়েবসিরিজের হিন্দি ফ্র্যাঞ্চাইজি ‘হানি বানি’। যাতে অভিনয় করছেন, সামান্থা এবং বরুণ ধাওয়ান। মঙ্গলবারই নাম ঘোষণা হয়েছে সিরিজের। এদিন মুম্বইতে প্রাইম ভিডিও একটি ইভেন্টেরও আয়োজন করেছিল। যেখানে পুরস্কৃত করা হয় প্রাইম প্লাটফর্মের সেরা তারকাদের। অনুষ্ঠানের হোস্ট করেছেন স্বনামধন্য পরিচালক-প্রযোজক করণ জোহর। আর এখানে উপস্থিত ছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া, শহিদ কাপুর, অভিষেক বচ্চন, বরুণ ধাওয়ান, অনন্যা পান্ডে, পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ী, চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার, বিক্রমাদিত্য মোতওয়ানে, রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে, রোহিত শেঠি, রানা দাগ্গুবাতি এবং আরও অনেকে।

সম্প্রতি সেই অনুষ্ঠানের থেকেই একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানকার একটি ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের। সম্মানে বড় কাউকে দেখলে তাঁকে হাই হ্যালো নয়, বরং তাঁর পা ছুঁয়ে প্রণাম করার রেওয়াজ ভারতের অন্যতম সংস্কৃতি। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, যত বড়ই তারকা হোক না কেন, তাঁদের মধ্যেও রয়েছে সমান শ্রদ্ধাবোধ। সম্প্রতি প্রাইম ইভেন্টের ভাইরাল ভিডিওতে দেখা গেল, যখন সামান্থা-বরুণের হানি বানি রিলিজ হল, তখন মঞ্চে উঠে তেলেগু সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু করণ জোহরের পা স্পর্শ করার চেষ্টা করলেন। তখন করণ জোহর মজা করে চেঁচিয়ে বলেন, না না আমি এখনও বুড়ো হয়নি। বরুণ এবং পরিচালক জুটি রাজ এবং ডিকে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। ঘটনাটি বেশ মজার ছলে নেন বরুণ ধাওয়ানও।

করণ সামান্থাকে তার পা স্পর্শ না করার জন্য বলার পরে, বরুণ বলেছিলেন, “আমি মনে করি প্রত্যেকেরই করণের পা স্পর্শ করা উচিত।” যার জবাবে করণ বলেছিলেন, “আমি এখানে বয়স্ক হতে চাই না দয়া করে। আমি অবশেষে আমার মধ্যজীবনের সংকট কাটিয়ে উঠছি। আমি চাই না তুমি আমাকে বয়স্ক জায়গায় বসাও, দয়া করে।” বরুণ তখন বলেন, “আমি মনে করি না আপনারা সবাই বুঝতে পারেন, করণের বয়স কত কারণ সে বয়স কমানোর ডাক্তার দেখায়।” করণ উত্তর দিয়ে বলেছিলেন, “অনেক লোক আছে যারা তাদের মুখের উপর কাজ করেছে, আমি তাদের একজন নই।” এদিকে এদিন একই ইভেন্টে দেখা মিলল সামান্থা-নাগাচৈতন্যর। ডিভোর্সের পর এটাই তাঁদের একসঙ্গে public appearance…. ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। এরপর থেকে আলাদাই রয়েছেন তাঁরা। কারুর সঙ্গে কারুর যোগাযোগ নেই। জানা যায়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই সম্পর্ক থেকে সরে দাঁড়ান তাঁরা। এরপর তাদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। ডিভোর্সের পর প্রায় ২ বছর পর একই মঞ্চে দেখা মিলল নাগা চৈতন্য ও সামান্থার। মঙ্গলবার ৪০ টি মূল শিরোনামের সিনেমার প্রাইম ভিডিও, হিন্দি, তামিল এবং তেলেগুর মতো ভাষায় ২৯ টি লাইসেন্সপ্রাপ্ত সিনেমা সহ জেনার এবং ভাষা জুড়ে চলচ্চিত্র এবং শোগুলির মিশ্রণ। একেবারে নতুন শো, সামান্থা এবং বরুণের সিটাডেল: হানি বানি, তাদের মধ্যে একটি ছিল৷ অনন্যা পান্ডের কল মি বে এবং ভূমি পেডনেকারের ডালডাল, সেইসঙ্গে অভিষেক বচ্চনের বি হ্যাপি এবং অনিল কাপুরের সুবেদারের মতো চলচ্চিত্রগুলির নাম ঘোষণা করা হয়েছিল।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির