‘শান্তনু গাঁজাখোর,ভোট দেবেন না’,অডিও বার্তা বিধায়ক অসীম সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না।কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল হল অডিও।এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন গেরুয়া শিবিরের বিধায়ক অসীম সরকার(MLA Asim Sarkar)। হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতির প্ল্যাটফর্ম । ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur) আসলে গাঁজাখোর।

শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,”বাগদা,(Bagda) হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না।” এই অডিওর সত্যতা আমরা যাচাই করেনি ‘এই মুহুর্তে’। যদিও বিজেপির বনগাঁ(Banga) সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুর বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন।

তাঁর দাবি, ওই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল। শাসকদলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিত দাসকে(Biswajit Das) কেউ ভোট দেবে না, সেটা জেনেই এসব পন্থা বের করছে তারা। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে নিজেদের দলের মুখ আর মুখোশের লড়াই ঢাকতে রাজ্যের শাসক দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বঙ্গ বিজেপি ব্রিগেড।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর