Loading live market data...
Loading active stocks...
Connecting...

৮০ ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অত্যাচার বৌমার

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: চৈতন্য দেবের শহরে এক অমানবিক ঘটনা ঘটল।আশি ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার গৃহবধূর। নেট দুনিয়ায় ভাইরাল ছবি।কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতাতে উদ্ধার বৃদ্ধা।৮০ ঊর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে শাস্তি স্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে। যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয়,ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ।

এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্না দাস জানান, চিকিৎসকের কথায় এই কাজ করেছি, এটা কোনমতেই শাস্তি নয়, যদিও বা কোন চিকিৎসকের পরামর্শেই কাজ করেছেন তিনি তা জানাতে পারেননি, বিষয়টি জানাজানি হতেই সন্ধ্যা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নবদ্বীপ পৌরসভার(Nabwadip Municipality) পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা(Simultala) এলাকায়।

খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তার ভুল হয়ে গেছে বললেও পুরো বিষয়টি চিকিৎসকের পরামর্শই করা হয়েছে বলে পরিষ্কার জানান তিনি।এদিকে প্রতিবেশী এক মহিলা ৮০ঊর্ধ বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গুণধর বৌমা তার উপর খরগহস্ত হন বলে অভিযোগ।এক বিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতবাক সভ্য সমাজ।এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান তিনি গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন। চৈতন্য মহাপ্রভুর লীলা স্থল নবদ্বীপে এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের