IPL-এর প্রথম ম্যাচে স্বামীকে উৎসাহ দিতে ভারতে ফিরছেন অনুষ্কা

আজ রাত ৮ টা থেকে শুরু ম্যাচ। CSK বনাম RCB। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শীর্ষ খেলোয়াড় এবং বিশ্বজুড়ে তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা তো চলছিল ক্রিকেট বিশ্বকাপের সময় থেকেই। অভিনেত্রী অনুষ্কা শর্মার আলখাল্লা, ফোলা পোশাকগুলিই বারবার দিচ্ছিল প্রমাণ। খবরের শিরোনামেও রীতিমতো ধুন্ধুমার লেগে গিয়েছিল। কিন্তু কোনও ভাবেই অভিনেত্রীর প্রেগনেন্সির বিষয়টি জানাননি তারকা দম্পতি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৫ ফেব্রুয়ারি নবজাতক আসার খবর দেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ভারতে নয়, লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। ছেলের নাম রেখেছেন আকয় কোহলি। অন্যদিকে প্রথম সন্তান ভামিকাকে এখনও প্রকাশ্যে আনেন নি অনুষ্কা শর্মা। এমনকি দ্বিতীয় সন্তানের জন্মের পর বিরাট দেশে ফিরলেও আসেননি অনুষ্কা। আজ শুক্রবার ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। আর প্রথম দিনেই হাড্ডাহাড্ডি ম্যাচ। RCB VS CSK র ম্যাচ।

যেহেতু RCB-র অধিনায়ক বিরাট কোহলি, তাই কিছুদিন আগেই ভারতে চলে এসেছেন তিনি, আর মাঠে নামার জন্যে ইতিমধ্যেই প্রস্তুত। আর দেশে ফিরেই নিজের পুরো ভোলবদলে দিয়েছেন ক্রিকেট তারকা। আজ সন্ধ্যে ৬.৩০ টায় চেন্নাইয়ের M.A চিদম্বরম স্টেডিয়ামে IPL এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের একাধিক তারকারা। আগামিকাল কলকাতায় ইডেন গার্ডেনে রয়েছে KKR-এর ম্যাচ। আর নিজের টিমকে উৎসাহ দিতে কলকাতায় পা রাখছেন শাহরুখ খান। সুতরাং ভোট মরসুমে হাড্ডাহাড্ডি IPL-এ মজে গোটা দেশ। আজ রাত ৮ টা থেকে শুরু ম্যাচ। CSK বনাম RCB। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শীর্ষ খেলোয়াড় এবং বিশ্বজুড়ে তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁকে দেখার জন্যে মাঠ থেকে উত্তেজনায় মেতে উঠবেন ভক্তরা। কিন্তু সকলের চোখ বিরাটের দিকে থাকলেও, বিরাটের চোখ কিন্তু থাকবে স্বাভাবিকভাবেই অনুষ্কার দিকে। তবে স্বামীকে ম্যাচ ভাগ নেওয়ার জন্যে ভারতে ফিরছেন অভিনেত্রী? হ্যাঁ, তবে এখনই নয়।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অনুষ্কা আইপিএল ম্যাচ চলাকালীন ভারতে ফিরতে পারেন। আকায়ের বয়স প্রায় দেড় মাস। বেশিরভাগ সময়েই নবজাতকদের এক মাস পরে ভ্রমণ করতে দেওয়া হয়। আকায়ের জন্ম ১৫ ফেব্রুয়ারি হয়েছে। বর্তমানে সে মা এবং বোন ভামিকা কোহলির সঙ্গে লন্ডনে আছে। আর যেহেতু বিরাটের সবচেয়ে শক্তিশালী সমর্থক অনুষ্কা, তাই তাকে উত্সাহিত করার জন্য আইপিএলের একটি ম্যাচে উপস্থিত হতে পারেন অনুষ্কা, সেটাই নিশ্চিত! কারণ আজ পর্যন্ত এটি ইতিহাসে কখনও ঘটেনি যে অনুষ্কা স্বামী বিরাটের কোনও ম্যাচে অংশ নেননি। তাই এক্ষেত্রেও তা হবেনা। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ২০১৮ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে তারা তাদের ছোট মেয়ে ভামিকা কে স্বাগত জানান। আর ২০২৪ এ দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি