IPL 2024: বেঙ্গালুরুকে হারিয়ে জয় ছিনিয়ে নিল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। ছয় উইকেটে জিতল ঋতুরাজ গায়কোয়াড়ের দল।  মহেন্দ্র সিং ধোনির দল।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটে ১৭৩ রান করেন। অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের জুটি বেঙ্গালুরুকে ১৭৩ রানে পৌঁছে দেয়। অনুজ ৪৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে দীনেশ কার্তিক ৩৮ রান করেন। চেন্নাইয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা রাখে বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট খুব একটা সাবলীল ব্যাট করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ছন্দে ফেরার চেষ্টা করেও সফল হননি। শেষ পর্যন্ত ২০ বলে ২১ রান করে আউট হয়ে যান। মাত্র একটি ছয় মেরেই আউট হয়ে যান। বিরাট কোহলির এখন টি ২০ ক্রিকেটে রান ১২০১৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাট করতে দেখা যায় ঋতুরাজ গায়কোয়াড ও রাচিন রবীন্দ্র। প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করে গায়কোয়াড। দুজনে মিলে চার-ছয় মেরে চেন্নাই সুপার কিংসকে এগিয়ে যায়। ৭১ রানের মাথায় গায়কোয়াড ও রবীন্দ্র দুজনেই আউট হয়ে যান। এরপর অজিঙ্কা রাহানে ও ডারেল মিচেল আক্রমণাত্মক খেলার চেষ্টা করলে দুজনেই আউট হয়ে যান। তারপর শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা চেন্নাইকে এগিয়ে নিয়ে দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা ঠাণ্ডা মাথায় জয়ের লক্ষে নিয়ে যায় চেন্নাইকে। একটা সময়ে ১৯ বলে ১৯ রান প্রয়োজন ছিল।শেষ পর্যন্ত শিবম দুবে ও রবীন্দ্র জাদেজাই ম্যাচ জিতে নেয়।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের