ভরা ইডেনে ধূমপান, শাহরুখের কীর্তিতে চটে লাল নেটিজেনরা

কিন্তু তা বলে খেলা চলাকালীন ভিভিআইপি গ্যালারির ভিতরে তাঁর ধুম্রপান, বিষয়টি কেউই মেনে নিতে পারছেন না। অনেকের কথা, তিনি দেশের বাদশা, আবার কেকেআর টিমের মালিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটি বলে কি সবকিছু করা যায়? ভাঙা যায় সমস্ত নিয়ম? না একেবারেই নয়! এবার সেই ভেঙেই পড়লেন বিপাকে খোদ বাদশা। শনিবার ইডেনে ছিল এ মরসুমের KKR-এর IPL-এর প্রথম ম্যাচ। আর নিজের দলের প্রথম ম্যাচ দেখতে ইডেনে হানা দেবেন যে তিনি, তা আগেভাগেই জানা ছিল সকলের। যদিও এই প্রথম নয়, IPL-এর মরসুমে KKR-এর কোনও না কোনও ম্যাচে ইডেনে একবার হলেও আসবেন তিনি। গতবছর তো মেয়ে সুহানাকে নিয়েই ইডেনে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। কিন্তু এবার একাই দেখা মিলল নায়কের। শনিবারের ইডেন জুড়ে শুধু একটাই ধ্বনি, ‘করব লড়ব জিতব রে’। কেকেআরের প্রথম ম্যাচ, তার উপরে ইডেনের গ্যালারিতে শাহরুখ খানের দর্শন। একেবারে জমে উঠেছিল গোটা ইডেন চত্বর। সঙ্গে অন্য একটি ম্যাচে দেখা মিলেছিল বলিউড ডিভা প্রীতি জিন্টারও। আর তাঁর দলও জিতেছে।

দর্শকদের ভীর-জারার কথা মনে পড়ে গিয়েছিল রীতিমতো। কিন্তু এর মধ্যেই বিপত্তি। ভরা ইডেন-গ্যালারির ভেতরে দাঁড়িয়েই ধূমপান করতে দেখা গেল শাহরুখকে, এমন ভিডিওটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই শাহরুখের বিরুদ্ধে নিয়ম ভাঙার প্রশ্ন তুলেছে অনেকেই। শনিবার হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের চলতি মরশুমের প্রথম জয় পান KKR টিম তথা শ্রেয়স আইয়াররা। এদিন প্রথম থেকেই দলের জয়ের উন্মাদনা ছিল শাহরুখের চোখে-মুখে। ক্রিম রংয়ের সোয়েট শার্ট পরে কলকাতায় এসেছিলেন ‘বাদশা’। চোখে তাঁর বরাবরের মতো ছিল কালো চশমা। স্টেডিয়ামে শাহরুখকে দেখেই উচ্ছ্বাসের মেতে ওঠে দর্শকরা। আর সুপারস্টারও অনুরাগীদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। কিন্তু এত কিছুর মধ্যেই শাহরুখের ভিডিওটা নিয়ে রীতিমতো শুরু হয়েছে জলঘোলা। ভিডিওটি সম্ভবত ইডেনের ভিভিআইপি গ্যালারির ছিল। এবং শাহরুখের ছবিটি ফুটে ওঠে টিভির ক্যামেরাতে ই। আসলে শাহরুখের সিগারেট খাওয়ার অভ্যাসের কথাটা মোটামুটি সবারই জানা। কিন্তু তা বলে খেলা চলাকালীন ভিভিআইপি গ্যালারির ভিতরে তাঁর ধুম্রপান, বিষয়টি কেউই মেনে নিতে পারছেন না। অনেকের কথা, তিনি দেশের বাদশা, আবার কেকেআর টিমের মালিক।

 

ন্যাশনাল টেলিভিশনে প্রকাশ্যেই তাঁর ধূমপান, এমন ঘটনা তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনটাই বিসিসিআই বা কেন মেনে নিল? গতকাল দুটি ম্যাচ খেলা হয়েছে, এই দুটি ম্যাচেই জিতেছে প্রীতি জিনতা ও শাহরুখ খানের দল। উভয় সহ-মালিক তাদের দলকে সমর্থন করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কিং খানের দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছে, প্রীতির দল দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। প্রীতি জিনতাও এদিন তার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে সমর্থন করতে এসেছিলেন। তাদের দুজনকে স্টেডিয়ামে একসঙ্গে দেখা যায়নি, কিন্তু একই দিনে দুজনের উপস্থতিতে তাঁদের দল জিতেছে। তবে স্যুট সালোয়ার এবং খোলা চুলে প্রীতি জিনতাকে দেখে ভক্তরা নিশ্চিতভাবেই তার সঙ্গে শাহরুখকে কল্পনা করেছিলেন। আসলে, স্টেডিয়াম থেকে প্রীতি জিনতার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তার খোলা চুল বাতাসে উড়ে মুখের উপর পড়ছে এবং তিনি তার হাত দিয়ে তা সরিয়ে নিচ্ছেন। তা দেখেই বীর-জারার কথা মনে পড়ে যায় দর্শকের। আর একইদিনে তাঁদের জয় বীর-জারার নস্টালজিয়া উস্কে দিয়েছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি