লখনউকে হেলায় হারিয়ে অনায়াসে জয় রাজস্থানের

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের প্রথম ম্যাচে লখনউকে অনায়াসে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। ১৯৪ রান তাড়া করতে নেমে ১৭৩ রানেই থেমে গেল লখনউয়ের ইনিংস। ২০ রানে জিতে গেল যশস্বী জয়সওয়ালরা।

এদিন ১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনউ জায়েন্টের খেলোয়াড়রা। শুরুতেই আউট হয়ে যান কুইন্টন ডি কক। এরপর ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে। অধিনায়ক কে এল রাহুল অবশ্য দীপক হুদাকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই চালিয়েছিলেন ঠিকই। কিন্তু সেই প্রচেষ্টা সফল হল না। দলগত ৬০ রানের মাথায় দীপক হুদাও আউট হয়ে যান। এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কে এল রাহুল। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫৮ রানের মাথায় আউট হয়ে যান রাহুল। রাহুল আউট হয়ে যাওয়ার পর জয়ের লক্ষ্যে পৌঁছোতে চেষ্টা চালিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু শেষের দিকে ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে। ফলে লক্ষ্যপূরণের অনেক আগেই অলআউট হয়ে য়ায় লখনউয়ের খেলোয়াড়রা।

এর আগে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খেতে হয় রাজস্থান রয়্যালসকে। দলগত ১৩ রানের মাথায় আউট হয়ে যান যশ বাটলার। এরপর যশস্বী অবশ্য সঞ্জু স্যামনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বেশিক্ষণ যশস্বী অবশ্য ক্রিজে টিকতে পারেননি। রাজস্থান রয়্যালসের ৪৯ রানের মাথায় মহসিন খানের বলে আউট হয়ে যান যশস্বী।

এরপর সঞ্জু স্যামন ও রিয়ান পরাগের জুটি রাজস্থান রয়্যালসকে ভালো জায়গায় পৌঁছে দেয়। দুজনের মধ্যে ৯৩ রানের জুটি গড়ে ওঠে। দলগত ১৪২ রানের মাথায় আউট হয়ে যান রিয়ান পরাগ। ১৭ ওভারের মধ্যেই ১৫০ রান করে ফেলে রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ১৫০ রানের মাথায় শিমরন হাতইয়ার আউট হয়ে যান। শিমরনের আউটের পর ধ্রুব জুরেলকে ম্যাচ এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামন। শেষ পর্যন্ত ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থেকে গেলেন স্যামন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান রয়্যালস।

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের