টেস্ট ক্রিকেটে নজির শ্রীলঙ্কার অলরাউন্ডারের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বিরুদ্ধে সিলেট টেস্টে নজির গড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্ডু মেন্ডিস। কামিন্ডুই প্রথম টেস্ট ক্রিকেটার যিনি একটি টেস্ট ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে দুটি ইনিংসে সেঞ্চুরি করলেন। ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কোনও ক্রিকেটার এই পারফরমেন্স করেনি।

প্রথম ইনিংসে কামিন্ডু করেছিলেন ১০২ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের সেঞ্চুরি হাঁকান কামিন্ডু। এবার ১৬৪ রান করেন তিনি। এখানেই শেষ নয়, কামিন্ডুর সঙ্গে ধনঞ্জয় ডি সিলভাও জুটি বেঁধেছিলেন। ধনঞ্জয়ও দুটি ইনিংসে সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ধনঞ্জয় করেন ১০২ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ধনঞ্জয় করেন ১০৮ রান। একই দলে দুজন খেলোয়াড়ের এভাবে দুই ইনিংসে সেঞ্চুরি করার ঘটনাটিও বিরল। এর আগে দুবার এই ধরনের ঘটনা ঘটেছিল। অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ও ইয়ান চ্যাপেল একবার করেছিলেন। আরেকবার পাকিস্তানের মিসবা উল হক ও আজহার আলি একবার করেছিলেন।

এদিন ধনঞ্জয় ও কামিন্ডুর এই জুটির জেরেই বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫১১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে সেই রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে বাংলাদেশকে। তৃতীয় দিনের শেষে ৪৭ রানের মধ্যেই বাংলাদেশের পাঁচ উইকেট পড়ে গিয়েছে।

 

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী