বুধবার থেকে ডায়মন্ডহারবারে ভোট প্রস্তুতি শুরু অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি এখনও তাঁর বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি। তবে বুধবার থেকে নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ডহারবারে ভোটের প্রস্তুতি শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারে সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, বুধবার থেকে টানা তিন দিন ডায়মন্ডহারবারের বিভিন্ন জায়গার নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের রণকৌশল ঠিক করে নিতেই ডায়মন্ডহারবারে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে নিতে চান অভিষেক। জানা গিয়েছে, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার আমতলায় আলাদা আলাদা করে বৈঠক করবেন অভিষেক। বুধবার বেলা তিনটের সময় শুরু হবে বৈঠক।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার কেন্দ্রে আগামী পয়লা জুন হবে ভোট গ্রহণ। সেখানে অভিষেকের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করছে, সেটি এখনও স্পষ্ট নয়। পাশাপাশি বাম-কংগ্রেসের তরফেও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের কাজে কোনও ঢিলেমি দিতে চাইছেন না অভিষেক। সময় হাতে থাকলেও এখন থেকেই জোর কদম্ প্রচার শুরু করে দিতে চান তিনি। এর আগে ২০১৯-এর নির্বাচনে এই ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি ব্যবধানে জেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও যাতে সেই ধারাই অব্যাহত থাকে, এবার সেই লক্ষ্যেই নামছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর