মুম্বইকে ৩১ রানে হারিয়ে জয়ী কামিংসের হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ:  সেয়ানে-সেয়ানে কোলাকুলিতে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার রাতে হার্দিক পাণ্ড্যদের ৩১ রানে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখলেন প্যাট কামিংসরা। প্রথমে ব্যাট করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তুলেছিল হায়দরাবাদ। ২৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৪৬ রানেই থেমে গেল হার্দিকদের লড়াই। অধিনায়কের জোড়া ভুলের খেসারত দিতে হল তারকা-খচিত মুম্বইকে।

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, আইডেন মার্করাম ও হাইনরিখ ক্লাসেনদের ব্যাটিং তাণ্ডবে ২৭৭ রান তুলেছিল হায়দরাবাদ। ওই রানের পাহাড় টপকাতে গেলে একটা বড় রানের জুটির প্রয়োজন ছিল মুম্বইয়ের। কিন্তু নমন ধীর ও তিলক ভার্মা ছাড়া আর কেউ বড় রানের জুটি গড়তেই পারলেন না। ২৭৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন রোহিত শর্মা ও ঈশান কিশন। চতুর্থ ওভারেই মারমুখী ঈশানকে (১৩ বলে ৩৪) ফিরিয়ে ধাক্কা দেন শাহবাজ আমেদ। পরের ওভারে রোহিতকে (২৬) ফেরান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস।

 তৃতীয় উইকেটে জুটি বেঁধে হায়দরাবাদের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন নমন ধীর ও তিলক ভার্মা। দুজনে বিধ্বংসী মেজাজে ব্যাট করে রান রেট সচল রাখেন। দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১১তম ওভারে বল করতে এসে ধীরকে (৩০) ফিরিয়ে জুটি ভাঙেন জয়দেব উনাদকট। এর পরে জুটি বাঁধেন তিলক ও মুম্বই অধিনায়ক হার্দিক। দুজনে মারমুখী মেজাজে ২১ বলে ৩২ রান যোগ করেন। দুরন্ত মেজাজে ব্যাট করতে থাকা তিলককে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন কামিংস। ৩৪ বলে ২টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৬৪ রান করে ফেরেন তিলক। তার পরে মুম্বইয়ের রান তোলার গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে। চাপে পড়ে বড় শট খেলতে গিয়ে উনাদকটের বলে সাজঘরে ফিরে যান হার্দিক (২৪)। অধিনায়ক সাজঘরে ফিরে যাওয়ার পরে মুম্বইয়ের জয়ের জন্য দুই ওভারে প্রয়োজন ছিল ৫৪ রান। কার্যত হার নিশ্চিত হয়ে গিয়েছিল ততক্ষণে। শেষ পর্যন্ত শেষ দুই ওভারে মাত্র ২২ রান তুলতে সক্ষম হন টিম ডেভি ও রোমারিও শেফার্ড।

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!