চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিরিয়ায় ভয়াবহ হামলা চালাল ইজরায়েল,নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার পর এবার সিরিয়ায় হামলা চালাল ইজরায়েল। শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে হামলা চালায় ইজরায়েল বাহিনী। এই হামলার জেরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাঁচ সদস্যসহ ৩৮ জন নিহত হয়েছে। শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আলেপ্পোতে ইজরায়েল এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। আর তাতেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে আলেপ্পোর গ্রামাঞ্চলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ইজরায়েলি বাহিনী হামলা চালায়। বিমান এবং ড্রোনের মাধ্যমে এই হামলা চালান হয়। আলেপ্পো ও এর আশপাশের এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে  এই সন্ত্রাসী হামলা চালান হয়েছে।

তবে সিরিয়ার  মন্ত্রণালয় নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এখন  উল্লেখ করেনি। বর্তমানে জোরকদমে সিরিয়ার বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। এই হামলার কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ইজরায়েলি বাহিনী এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩১  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ