জানেন কী, ইরার বিয়ের কেক নিজেই বানিয়েছেন আমিরের স্ত্রী রীণা দত্ত

তবে ইরার বিয়ের সমস্ত তথ্য মোটামুটি সবার জানা হলেও একটি খবর কিন্তু এখনও অনেকের অজানা। জানেন কী, মেয়ের বিয়ের ওয়েডিং কেকটা নিজেই বানিয়েছিলেন রীনা দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩ জানুয়ারি কাগজ-কলমে বিয়ের পর ৮ জানুয়ারি খ্রিস্টানমতে বিয়ে করেছেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খানের কন্যা ইরা খান। ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ইরা। ২০২০ সালের করোনার সময় থেকে তাঁদের প্রেম শুরু হয়। আর মেয়ের বিয়ের অন্যতম ঘটক ছিলেন আমির খান নিজেই। মেয়ের বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যোগ্য বাবার সমস্ত দায়িত্ব পালন করেছেন সুপারস্টার।

তবে ইরার বিয়ের পরতে পরতে ছিল চমক। এছাড়াও তাঁর গ্র্যান্ড রিসেপশনেও কম চমক ছিলনা। সিম্পল ওয়েডিং পোশাকে ইরার বিয়ের আসরে উপস্থিতি, জিম পোশাকেই ইরাকে বিয়ে করতে আসা নুপূরের, বিয়েতে আমিরের দুই প্রাক্তন স্ত্রীর একসঙ্গে উপস্থিতি, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে আমিরের নাচ, তাঁকে সবার সামনে চুমু দেওয়া, সবটাই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে ইরা হল আমিরের প্রথম স্ত্রী রীণা দত্তের মেয়ে। তাঁরা এখন প্রাক্তন হলেও প্রথম স্ত্রী এবং সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আমির খানের। তবে ইরার বিয়ের সমস্ত তথ্য মোটামুটি সবার জানা হলেও একটি খবর কিন্তু এখনও অনেকের অজানা। জানেন কী, মেয়ের বিয়ের ওয়েডিং কেকটা নিজেই বানিয়েছিলেন রীনা দত্ত।

মঙ্গলবার ইরা তাঁর স্বপ্নময় বিয়ের তিন মাস পর, বিশেষ দিনটির অদেখা কয়েকটি ছবির একটি সিরিজ শেয়ার করেছেন। তখনই ইরা জানান যে, তার বিয়ের জন্য সুন্দর সাদা কেকটি তার মা, রীনা দত্ত বেক করেছিলেন। কারণ রীনা দত্ত কাছে তাঁর মেয়ের বিয়েটা ছিল জীবনের সেরা উপহার। ছবিগুলি পোস্ট করে ইরা লিখেছেন, “ওজি ক্রু + চেরিস। আর কেউ আমাদের বিয়ের কেক বেক করতে পারত না।’ ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল এবং একাধিক নেটিজেন ইরার মায়ের প্রশংসা করেছেন। আসলে সন্তানের বিয়ে হওয়া, চাকরি পাওয়া, নাতি-নাতনির মুখ দেখা যেকোনও বাবা-মায়ের জীবনেই শ্রেষ্ঠ পাওয়া। তাই এক্ষেত্রে তারকারাও যে, একই রকম তা বলাই বাহুল্য! তাই সব কাজ নিজে সারার পাশাপাশি মেয়ের বিয়ের কেকটাও নিজেই বানান রীণা দত্ত।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি