প্যালেস্তানীয় মহিলাদের অন্তর্বাস নিয়ে অশ্লীল নাচ ইজরায়েলি সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্যালেস্টাইন মহিলাদের অন্তর্বাস নিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচের অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। সম্প্রতি এই ধরনের দুটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই এই ধরনের অভিযোগ সামনে এসেছে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।

জানা গিয়েছে, যে দুটি ভিডিও প্রকাশ্যে এসেছে তারমধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে, ইজরায়েলি এক সেনা গাজার একটি ঘরে চেয়ারে বসে হাসছে। সেনার এক হাতে বন্দুক ও অন্য হাতে অন্তর্বাস ঝুলছে। দেখা যায় পাশের সোফায় শুয়ে থাকা এক সেনার মুখের ওপর অন্তর্বাস নাড়াচাড়া করছে। আরেকটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে দেখা যায়, ইজরায়েলি এক সেনা ট্যাঙ্কের ওপর বসে আছেন। ট্যাঙ্কের ওপর বসেই মহিলাদের একটি ম্যানিকুইনকে কালো অন্তর্বাস ও মাথায় হেলমেট পরিয়ে ধরে রেখেছে। এরপরই ওই সেনাকে বলতে শোনা যায়, ‘আমি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি। সুন্দর নারী।‘

ইতিমধ্যে এই দুটি ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, এই ধরনের ছবি পোস্ট করা শুধু প্যালেস্টাইন মহিলাদের জন্যই নয়, সব মহিলাদের পক্ষেই অবমাননাকর।‘ উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডের ওপর প্রথম হামলা চালায় হামাস গোষ্ঠী। এই ঘটনার পরই পাল্টা হামলা চালায় ইজরায়েলি সেনা। ইজরায়েলির সেনার সেই অভিযান এখনও অব্যাহত রয়েছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা