কোহলি-গম্ভীরের আলিঙ্গন নিয়ে রসকিতা গাভাসকার-শাস্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে দ্বন্দ্ব প্রায় সকলেরই জানা। একাধিকবার একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। এরজন্য দুজনকে জরিমানাও দিতে হবে। তবে শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচে অন্য ছবিই দেখা গেল, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কোহলি ও গম্ভীর দুজন দুজনকে আলিঙ্গনই করেননি, সেইসঙ্গে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন।

গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে কুশল বিনিময়ের দৃশ্য ফুটে উঠেছে ম্যাচের টাইম আউটের সময়ে। ব্যাট হাতে তখন বেঙ্গালুরুকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। সঙ্গে ছিলেন রজত পাতিদার। সেই সময়ই বিরতিতে সুযোগ পেয়ে মাঠে নেমে পড়েন গৌতম গম্ভীর। গম্ভীরকে এগিয়ে আসতে দেখে কোহলি নিজেও কিছুটা এগিয়ে যান। এরপর দুজন দুজনকে আলিঙ্গন করেন ও কিছুক্ষণ দুজনের মধ্যে কথাও হয়।

কোহলি ও গম্ভীরের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের দৃশ্য ক্যামেরার চোখ এড়ায়নি। আইপিএল অ্যাকাউন্ট থেকেই এই ভিডিও পোস্ট করা হয়। সেই সঙ্গে একটি হাসির ইমেজিও পোস্ট করা হয়। বিরাট কোহলি ও গম্ভীরের এই সৌহার্দ্য বিনিময়ের দৃশ্যকে মজা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার ও রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময়ে বলে ওঠেন, গম্ভীর-কোহলিকে ফেয়ার প্লে-এর পুরস্কার দেওয়া উচিত। যদিও আরও একধাপ এগিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার জানান, দুজনকে অস্কার দেওয়া উচিত।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর