মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এখন আকাশছোঁয়া। দু’বেলা পেট ভরে খাওয়াই এখন একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সমাজের এক শ্রেণির মানুষের কাছে। সেখানে মাত্র ৫ টাকায় ভরপেট মাংস-ভাত! নদিয়ার শান্তিপুর পুরসভার উদ্যোগে পরিচালিত ‘মা আহার’ ক্যান্টিনে দেখা গেল এমনই এক অনন্য ছবি। এতদিন স্বল্পমূল্যের এই সরকারি ক্যান্টিনে ডিম, মাছ কিংবা নিরামিষ সবজির ব্যবস্থা থাকলেও, এবার উপভোক্তাদের পাতে পরিবেশন করা হচ্ছে সুস্বাদু মাংস-ভাত। আর মাত্র পাঁচ টাকার বিনিময়ে এমন রাজকীয় আহার পেয়ে খুশিতে আত্মহারা এলাকার খেটে খাওয়া থেকে দুস্থ মানুষেরা।

আরও পডুন: ‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

শান্তিপুর পুরসভার এই ‘মা আহার’ ক্যান্টিনটি মূলত পরিচালনা করে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, ২০২১ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁরা এই দায়িত্ব সামলাচ্ছেন। সাধারণত সোম ও শুক্রবার মাছ, বুধ ও শনিবার ডিম এবং বাকি তিন দিন নিরামিষ তরকারি, ডাল ও ভাতের ব্যবস্থা থাকে। তবে দুর্গাপুজোর সময় থেকেই এখানকার নিয়মিত গ্রাহকদের দীর্ঘদিনের আবদার ছিল মাংস খাওয়ার। পুজোর ছুটির কারণে সেই সময় তা সম্ভব না হলেও, কথা মতো ছুটি শেষ হতেই এদিন উপভোক্তাদের পাতে তুলে দেওয়া হয় গরম ভাত ও চিকেন কারী। মায়াদেবী আরও উল্লেখ করেন, প্রতিদিন গড়ে প্রায় ১১০টি মিল তৈরি হয়। অনেকেই নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জন্যও খাবার নিয়ে যান। এতে খুব বেশি আর্থিক লাভ না থাকলেও, প্রান্তিক মানুষের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য।

এই উদ্যোগে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাধারণ উপভোক্তারা। চন্দনা বিশ্বাস কর্মকার জানান, ‘শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই তিনি এই খাবারের উপর ভরসা করেন।’ এদিন পাতে মাংস পেয়ে তাঁর আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। অপর এক উপভোক্তা অঞ্জনা কেরামণি জানান, ‘বাজারের যা পরিস্থিতি, তাতে এই পাঁচ টাকার আহার আমাদের কাছে বিরাট আশীর্বাদ। আজ তৃপ্তি করে মাংস-ভাত খেয়ে পেট ও মন দুটোই ভরে গেল।’

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন