দিল্লির বিরুদ্ধে মোস্তাফিজুরের ক্যারিশমার দিকে তাকিয়ে চেন্নাই সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ফের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি হবে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ বিশাখাপত্তনমে। এখানে কি চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানের ওপর ভরসা রাখবে, এখন সেটাই দেখার।

জানা গিয়েছে, দিল্লি ক্যাপাটালসের মাঠ বিশাখাপত্তনমে উইকেটের চরিত্র চেন্নাইয়ের থেকে আলাদা। চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস রয়েছে। পেসারদের জন্য শুরুতে সুইং করবে বল। পাশাপাশি সন্ধ্যার পর থেকে শিশিরও দেখা যেতে পারে। এই প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে কিভাবে ব্যবহার করবে চেন্নাই এখন সেটাই দেখার। ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের দলে দ্বাদশতম জায়গায় রয়েছেন মোস্তাফিজুর রহমান। এর আগে একাদশতম জায়গায় রয়েছেন মাথিশা পাতিরানা। পাতিরানা ও মোস্তাফিজুরের মধ্যে যেকোনও একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। এদের দুজনের মধ্যে একজনের পরিবর্তে শিবম দুবেকে খেলানো হবে। উল্লেখ্য, প্রথম দুটি ম্যাচে ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষে রয়েছেন মোস্তাফিজুর। এখনও পর্যন্ত তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। বিশাখাপত্তনমের পিচে মোস্তাফিজুর কি সফল হতে পারবে, সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।

উল্লেখ্য, দিল্লির বিপক্ষে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর। ৬টি ম্যাচে মোস্তাফিজুর উইকেট নিয়েছেন ৬টি। এর থেকেই প্রমাণিত মোস্তাফিজুরের বলে খুব একটা বেশি সাবলীল নয় দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা। দিল্লি ক্যাপিটালসের দলে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, অভিষেক পোরেল, ঋষভ পন্থ, অক্ষয় প্যাটেলের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। এই সব ব্যাটসম্যানরা মোস্তাফিজুর, পাতিরানাকে কিভাবে সামলায় এখন সেটাই দেখার। এখনও পর্যন্ত এবারের আইপিএলে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস দুটি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই তলানিতে রয়েছে দিল্লি। ফলে রবিবারের ম্যাচে চেন্নাই যে বাড়তি উৎসাহ নিয়ে মাঠে নামবে, তা বলার অপেক্ষা রাখে না।

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!