বক্সঅফিসে বাজিমাত! করিনা-কৃতি-তব্বুর ‘ক্রু’র ২ দিনের মোট আয় ৪১ কোটি টাকা

সব মিলিয়ে ছবিটির দুদিনের মোট আয় সংখ্যা, ৪১.১৩ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা সংস্থা বালাজিমোশনপিকচার্স। ছবিতে করিনা কাপুর খান, তব্বু এবং কৃতি স্যানন এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পর্দায় নায়কদের রাজত্বে দখল দিলেন মেয়েরা। হ্যাঁ, মেয়েরা যে এখন পুরুষদের বরাবর, তা আরও একবার চোখে আঙুল দিয়ে বোঝালেন বলিউড সুন্দরীরা। মুক্তির দিন থেকেই পর্দায় দাপট ফেলতে শুরু করেছে ‘দ্য ক্রু’। নাম শুনেই বোঝা যাচ্ছে, ছবিটি বিমানের কেবিন ক্রু-দের প্রেক্ষাপটে নির্মিত। ছবিতে নেই কোনও নায়ক। ৩ নায়িকার সমন্বয়ে ছবিটি ইতিমধ্যেই বক্সঅফিসে ঝড় তুলেছে। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, তব্বু, করিনা কাপুর, কৃতি স্যানন। এই প্রথম তিন নায়িকা একই স্ক্রিন শেয়ার করলেন।

ছবির পোস্টার, ট্রেলার, গান সবটাই ভক্তদের মনে অনেক আগেই উন্মাদনা তৈরি করেছিল। আর সেই উন্মাদনা তুঙ্গে উঠল ছবির প্রেক্ষাগৃহে আসতেই। ২৯ মার্চ দেশব্যাপী মুক্তি পেয়েছে ‘দ্য ক্রু’। আর শুরুর দিনেই প্রায় ২০ কোটি টাকা রোজগার করে ফেলেছে ছবিটি। কারণ ইদানীং বলিউডের বক্সঅফিসের রেকর্ডে রীতিমতো ভাটা পড়েছে। সেই অন্ধকারেই আলোর দিশা দেখাতে প্রস্তুতি ক্রু। ‘ক্রু’ দ্বিতীয় দিনেও দারুণ পারফর্ম করেছে বক্সঅফিসে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি ভারতে দ্বিতীয় দিনে ৯.৬ কোটি টাকা আয় করেছে। তবে ছবিটি মুক্তির দিন বক্সঅফিসে প্রচুর পরিমাণে আয় করেছে। ‘ফাইটার’ এবং ‘শয়তান’-এর পরে এ বছরের সেরা ওপেনিং ছবি হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রথম দিনে ছবিটি ১০.২৪ কোটি টাকা সংগ্রহ করেছে, সিনেমাটি দ্বিতীয় দিনে ৯.৬ কোটি টাকা আয় করেছে। মোট ১৯.৮৮ কোটি টাকা আয় করেছে। আর বিশ্বব্যাপী ছবিটি প্রথমদিনে ২০.০৭ কোটি টাকা আয় করেছিল। এবং দ্বিতীয় দিনে ছবিটি বিশ্বব্যাপী ২১.০৬ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ছবিটির দুদিনের মোট আয় সংখ্যা, ৪১.১৩ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছে ছবির প্রযোজনা সংস্থা বালাজিমোশনপিকচার্স। ছবিতে করিনা কাপুর খান, তব্বু এবং কৃতি স্যানন এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছেন। ‘ফাইটার’ এবং ‘শয়তান’-এর মতো চলচ্চিত্রের পরে ‘ক্রু’ এখনও পর্যন্ত ২০২৪ সালের তৃতীয় সর্বোচ্চ ওপেনার হতে সক্ষম হয়েছে। ‘ক্রু’ ছবিটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণান এবং এতে কপিল শর্মার সঙ্গে দিলজিৎ দোসাঞ্জ, শাশ্বত চট্টোপাধ্যায় এবং রাজেশ শর্মাও অভিনয় করেছেন।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তোরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির