রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি : পর পর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে চেন্নাই সুপার কিংসের। অন্যদিকে ঠিক বিপরীত চিত্র। পর পর দুটি ম্যাচ হেরে কার্যত কোণঠাসা দিল্লি ক্যাপিটালস। এই পরিস্থিতিতে রবিবার দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ বিশাখাপত্তনমে মুখোমুখি হচ্ছে এই দুই দল। দিল্লি কি পারবে গতবারের আইপিএল চ্যাম্পিয়ানকে হারিয়ে ঘুরে দাঁড়াতে, এখন সেটাই দেখার।

বিশেষজ্ঞদের মতে, দিল্লি ক্যাপিটালস শিবিরে চোট আঘাত সবচেয়ে বেশি চিন্তার কারণ। ওপেনার হিসাবে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ফর্মে থাকলেও দিল্লির ব্যাটিং খুব একটা বেশি শক্তিশালী নয়। পাশাপাশি বোলিং শিবিরেও চোট আঘাত রয়েছে। ইশান্ত শর্মা, এনরিচ নটজি ও রিচার্ডসন চোট আঘাতে জর্জরিত। সাই হোপের চোট রয়েছে। ফলে চোট আঘাতে জর্জরিত দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাল্লা দিতে পারবে কিনা, এখন সেটাই দেখার।

বিশাখাপত্তনমে এর আগে পাঁচটি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হেরেছে দিল্লি। ২০১৯ সালে আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। ২০২৩ সালের আইপিএল মরশুমে পর পর পাঁচটি ম্যাচ হেরে যায় দিল্লি ক্যাপিটালস। এবারের মরশুমে প্রথম দুটি ম্যাচেই হেরেছে দিল্লি। রবিবার কি দিল্লি ক্যাপিটালস কি ঘুরে দাঁড়াতে এখন সেটাই দেখার।

 

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!