গোপাল ভাঁড় কোথায় গেলেন, কৃষ্ণচন্দ্র রায়ের রাজবধূকে প্রশ্ন উজ্জ্বল বিশ্বাসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন তার সভা পরিষদ নিয়ে ইংরেজদের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসে ছিলেন তখন সব থেকে বিরোধিতা করেছিলেন গোপাল ভাঁড়। আর তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ইতিহাসটা অমৃতা রায়কে জিজ্ঞাসা করুন? রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের আঁতাত নিয়ে রাজবংশকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের(Minister Ujjal Biswas)। তিনি বলেন, এর পিছনে কি রহস্য রয়েছে সেই রহস্য পারলে অমৃতা রায়(Amrita Roy) উদঘাটন করুক। উল্লেখ্য, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল পুনরায় প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে। অন্যদিকে দীর্ঘ জল্পনার পর বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবধূ অমৃতা রায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।

এবার সেই রাজ পরিবার নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, যিনি ভারতবর্ষে ব্রিটিশদের সাহায্য করেছিলেন এখন তার নাম নিয়ে প্রচার করছেন। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আগে রাজা প্রজাদের উপর অত্যাচার করত। সেই সব দিন এখন পার হয়ে গেছে। মানুষ এখন রাজার শাসন চাইছে না। দেশে গণতন্ত্র এসেছে। সেখানে দাঁড়িয়ে তার ইতিহাস নিয়ে প্রচার করা মানে সব থেকে বড় সর্বনাশের কথা। পাশাপাশি তিনি বলেন, রাজা কৃষ্ণচন্দ্র তার সভা পরিষদের সদস্যদের নিয়ে ব্রিটিশদের সঙ্গে আলোচনায় বসেন।

সেই আলোচনাই ঠিক হয় ব্রিটিশদের হয়ে লড়াই করতে হবে ।ব্রিটিশদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। সেখানে প্রতিবাদ করেছিলেন গোপাল ভাঁড় । আর সেই প্রতিবাদ করার পরেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিজেপি বর্তমান যিনি প্রার্থী সেই অমৃতা রায়কে প্রশ্ন করুন যাতে ইতিহাসটা উদঘাটন করা যায়। মানুষ যেনো সত্যটা জানতে পারে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?