Loading live market data...
Loading active stocks...
Connecting...

মধ্যবিত্ত হওয়ায় সেটে চূড়ান্ত অপমান করা হত, সেটাই আমার সাফল্যের চাবি: চিরঞ্জীবী

সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সুপারস্টার হয়েই দেখাব। আমি আমার উচ্চাকাঙ্ক্ষাকে ইন্ধন দেওয়ার জন্য ঘটনাটি ব্যবহার করেছি। শুধু আমিই জানি আজ এখানে পৌঁছনোর জন্যে কতটা পরিশ্রম করেছি

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হায়দরাবাদে তেলেগু ডিজিটাল মিডিয়া ফেডারেশন (DMF) দ্বারা আয়োজিত একটি ইভেন্টের প্রধান অতিথি ছিলেন, তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী, বিজয় দেবেরাকোন্ডা। যেখানে তাঁরা তাদের মধ্যবিত্ত মূল্যবোধগুলির সঙ্গে স্টারডম কীভাবে মানিয়ে নিলেন সেই অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। ইভেন্টে মেগাস্টার চিরঞ্জীবী তাঁর কেরিয়ারের শুরুর দিকে একটি চলচ্চিত্রের সেটে চরম অপমানের মুহূর্তটি ভাগ করে নিলেন। এবং জানালেন, কীভাবে এই অপমান তাঁর সফলতার সংকল্পকে উৎসাহিত করেছিল।

তিনি বিজয়কেও তাঁর ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে উল্লেখ করলেন। তিনি এদিন প্রতিষ্ঠিত অভিনেতা এবং জুনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করার বিষয়ে যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন,সেই সম্পর্কে বললেন, “আমি অনেক জুনিয়র আর্টিস্ট ছাড়াও জগ্যা এবং সারদার মতো বিশিষ্ট অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। প্রথম দিকে একদিন সেটে আমার উপর প্রচন্ড চিৎকার করা হল। সেখানে পরিচালক বলল, ‘আপনি কি মনে করেন আপনি একজন সুপারস্টার?’ এই কথায় আমি খুব অপমানিত বোধ করেছিলাম। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সুপারস্টার হয়েই দেখাব। আমি আমার উচ্চাকাঙ্ক্ষাকে ইন্ধন দেওয়ার জন্য ঘটনাটি ব্যবহার করেছি। শুধু আমিই জানি আজ এখানে পৌঁছনোর জন্যে কতটা পরিশ্রম করেছি।”

নিজের যাত্রা নিয়ে আলোচনা করতে গিয়ে, “চিরঞ্জীবী আরও বলেন যে, প্রাথমিক দ্বিধা সত্ত্বেও, আমার কাছে একটি সুযোগ এসেছিল। সেটাই আমাকে সুপারস্টার হওয়ার লক্ষ্যে এগিয়ে দিল। ধীরে ধীরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমার কর্মজীবনে অগ্রসর হল। আমি কেবল আমার বন্ধু সুধাকরের সঙ্গে ছিলাম, যিনি পুনাধিরাল্লুতে একটি ভূমিকা প্রত্যাখ্যান করেছিলেন। তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি এটা করতে চাই কিনা। আমি তখন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অধ্যয়নরত থাকায় এটি নিয়ে অনিশ্চিত ছিলাম। সেই ছবিতে প্রথমবার যখন আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম, তখনই আমার নতুন নাম হয়ে গেল। তবে মধ্যবিত্ত হওয়ায় সেই সময়ে আমাকে যেভাবে অপমান করা হয়েছিল। তা জীবনে ভুলব না। বলা চলে, ওটাই আমার সাফল্যের চাবাকাঠি।”

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার