গরমে হাঁসফাসানি থেকে বাঁচতে ঘন ঘন এসি চালাচ্ছেন, ভালই বিল গুনতে হচ্ছে?

এমতাবস্থায় এসি চালিয়েও কারেন্টের অতিরিক্ত বিল আসার হাত থেকে রক্ষা পেতে পারেন! শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র লাগানোর পর খরচ সামলাতে হিমশিম খায় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার। তাই রইল কিছু টোটকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও প্রকৃত গরম শুরু হয়নি। তাতেই শরীর দিয়ে ঘাম ঝরছে সকলের। বাংলার মানুষরা নাজেহাল। এই সময় স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে ফ্যানের হাওয়াতে বসার জন্যে প্রাণ আনচান করে। আর যাঁদের বাড়িতে ঠান্ডার মেশিন অর্থাৎ এসি আছে, তাঁদের তো সাপে বর হয় আর কী! কিন্তু কারেন্টের অতিরিক্ত বিল আসার ভয়ে আরামের কথা ভুলে সারাদিনে ১ বার কি দুবার এসি চালান অনেকেই। কেউ আবার সারা রাত এসি চালিয়ে রাখতেও ভয় পান। এমতাবস্থায় এসি চালিয়েও কারেন্টের অতিরিক্ত বিল আসার হাত থেকে রক্ষা পেতে পারেন! শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র লাগানোর পর খরচ সামলাতে হিমশিম খায় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার। তাই রইল কিছু টোটকা।

১) শীতকালে এসি-র তেমন ব্যবহার হয়নি। তাই গরমে চুটিয়ে এসি ব্যবহার করার আগে একবার অন্তত সার্ভিসিং করা দরকার। খরচের ভয়ে সার্ভিসিং করানো এড়িয়ে যাবেন না, তা হলে প্রতি মাসে বিদ্যুতের বিল অতিরিক্ত আসতেই থাকবে।

২) অনেক দিন ধরে ব্যবহার করার ফলে এসি-র ফিল্টারে অনেক ময়লা, ঝুল থাকে। তাই বিদ্যুৎ সাশ্রয় করতে ১০ দিন অন্তর ফিল্টার পরিষ্কার রাখা জরুরি। আর এসির তাপমাত্রা অবশ্যই ২৪ থেকে ২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখবেন। আর রাতে ঘুমোনোর আগে এসি স্লিপ মোডে রাখবেন। তাতে বিদ্যুৎ কম পুড়বে। এছাড়াও তাপমাত্রা কম করে ঘর ঠান্ডা করে এসি বন্ধ করেও রাখতে পারেন।

৩) ঘরের তাপমাত্রা যত বেশি হবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ঘর ঠান্ডা করতে তত বেশি সময় লাগবে। সে ক্ষেত্রে ঘরে মোটা পর্দা লাগালে বাইরের গরম হাওয়া ও আলো ঘরে কম প্রবেশ করবে আর। আর এসিতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঘুমোনোর সময়ে এসি-তে অবশ্যই টাইমার লাগিয়ে রাখুন। যাতে গভীর ঘুমের সময়ে এসি বন্ধ করার ঝক্কি থাকেনা। তাই টাইমার লাগিয়ে নীল দুই থেকে আড়াই ঘণ্টা পর এসি এমনিই বন্ধ হয়ে যাবে। তাতে বিদ্যুৎ কম পুড়বে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা