পার্থকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কি, ইডিকে প্রশ্ন আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থকে আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কি, ইডির কাছে এই কথাই জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, নিয়োগ দুর্নীতি মামলা এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। ২০২২ সালের শেষের দিকে ইডির মামলাগুলি দায়ের করেছিল। ইডির মামলা দায়েরের পর প্রায় দেড় বছর হয়ে গিয়েছে। এখনই তগন্তকারী সংস্থার অবস্থান স্পষ্ট করা দরকার। এরপরই বিচারপতির ইডির আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন, পার্থকে কি আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে? এই প্রশ্নের উত্তরে ইডির আইনজীবী জানান, একজন মিডলম্যানের কাছ থেকে বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেগুলি অবশ্য তদন্তের আওতায় আসেনি। তবে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

এদিন আরও একবার অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অর্থের সঙ্গে পার্থর কোনও যোগ নেই বলে সওয়াল করেন পার্থর আইনজীবী। তাঁর যুক্তি, অর্পিতা মুখোপাধ্যায় এখন সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছে। সমস্ত টাকার দায় তাঁর মক্কেলের ঘাড়ে চাপাতে চাইছে। অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া অর্থ যে তাঁর মক্কেলের, এমন কোনও প্রমাণ মেলেনি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থকে গ্রেফতার করে ইডি। এরপর একাধিকবার পার্থর তরফে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু পার্থর সেই আবেদন আদালতে খারিজ হয়ে যায়।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের