মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের জিততে দরকার ১২৬ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা দুই ম্যাচ হারার পরে ঘরের মাঠেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেন্ট বোল্ট আর যজুবেন্দ্র চাহালের বিষাক্ত বোলিংয়ের সামনে তিলক ভার্মা আর হার্দিক পাণ্ড্য ছাড়া আর মুম্বইয়ের আর ব্যাটারই লড়াই চালাতে পারলেন না। প্রথমে ব্যাট করে ১২৫ রানেই থামল হার্দিক বাহিনী।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আর প্রথম ওভার বল করতে এসে আগুন ঝরান ট্রেন্ট বোল্ট। পঞ্চম বলে ফেরান রোহিত শর্মাকে (০)। আর পরের বলে নমন ধীরকে (২)। ওই জোড়া ধাক্কা সামলাতে পারেনি মুম্বই। তৃতীয় ওভারে ডিওয়াল্ড ব্রেভিসকে (০) ফিরিয়ে ফের আঘাত হানেন বোল্ট। পরের ওভারে ঈশান কিশনকে (১৬) সাজঘরের পথ দেখান নান্দ্রে বার্গার। ২০ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে মুম্বই। পঞ্চম উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান তিলক ভার্মা ও অধিনায়ক হার্দিক পাণ্ড্য। প্রথম পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে ৪৬। প্রথম পাওয়ার প্লে’র পরে রাজস্থান বোলারদের বিরুদ্ধে আক্রমণের রাস্তায় হাঁটেন তিলক ও হার্দিক। দুজনে ৬ ওভারে ৫৬ রান যোগ করেন। মুম্বই অধিনায়ককে ফিরিয়ে ফের ধাক্কা দেন যজুবেন্দ্র চাহাল। ২০ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন হার্দিক। অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা মাত্র তিন রান করে আভেশ খানের বলে আউট হয়ে যান।

একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরে যেতে দেখে খানিকটা ধৈর্য্য হারা হয়ে যজুবেন্দ্র চাহালের বলে বাজে শট খেলে আউট হয়ে যান তিলকও (৩২)। মুম্বইয়ের দুই বিদেশি খেলোয়াড় টিম ডেভি ও গেরাল্ড কোয়ে‍ৎজে অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। গেরাল্ডকে (৪) ফিরিয়ে জুটি ভাঙেন চাহাল। ১৭ রান করে নান্দ্রে বার্গারের বলে আউট হন টিম ডেভি। শেষ পর্যন্ত ১২৫ রানেই থেমে যায় মুম্বই। যশপ্রীত বুমরা ৮ ও আকাশ মাডওয়াল ৪ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে ১১ রানে তিন উইকেট নিয়েছেন যজুবেন্দ্র চাহাল। আর বোল্ট তিন উইকেট পেয়েছেন ২২ রান খরচ করে।  

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি