টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমিত ওভারের ক্রিকেট থেকে ক্রমশই নিজেকে গুটিয়ে নিচ্ছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পরে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন। অর্থা‍ৎ আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসা বিশ্বকাপের আসরে দেখা যাবে না তাঁকে।

মঙ্গলবার  ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস। পরিবর্তে নিজেকে পরবর্তী টেস্ট সিরিজের জন্য তৈরি করবেন। টি টোয়েন্টির পরিবর্তে কাউন্টি দল ডারহ্যামের হয়ে খেলবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিলেন জস বাটলাররা। ফাইনালে অর্ধ শতরান করেছিলেন স্টোকস। । এবারে ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু হবে ৪ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর পর গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ওমান, নামিবিয়ার বিপক্ষে খেলবে। কিন্তু গতবার ফাইনালের নায়ককে এবারে দলে না পাওয়া ইংল্যান্ডের পক্ষে বড়সড় ধাক্কা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  

দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন স্টোকস।  ভারতের বিরুদ্ধে সর্বশেষ সিরিজে হাঁটুতে চোটের কারণে ৫ ওভারের বেশি বল করতে পারেননি। ব্যাট হাতেও তেমন জ্বলে উঠতে পারেননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। চোটের কারণে আগেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ওই সিরিজের আগে সম্পূর্ণ সুস্থ হতে চাইছেন স্টোকস।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!