সদ্য মাকে হারিয়েছেন, এবার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত অভিনেত্রী পূজা চেরির

তিনি বিশ্বাস করেন, অভিনয়ে সফল হলেই তাঁর প্রয়াত মা খুশি হবেন। মায়ের মৃত্যুর পর পরিবারকেই আরও বেশি আগলে রেখেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক আগেই মাকে হারিয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা পূজা চেরী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর মা। মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন পূজা চেরী। ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা পূজা চেরী। একসময় শাকিব খানের সঙ্গেও তাঁর প্রেমের গুজব উঠেছিল। যদিও বিষয়টি নিয়ে এখন আর মাতামাতি করেন না।

সম্প্রতি রিলিজ করেছে ‘লিপস্টিক’ সিনেমাটি। সেখানেই আকর্ষণীয় লুকে ধরা দেবেন পূজা। ঈদের বাজারে ছবিটি রীতিমতো ঝড় তুলবে বলেই বিশ্বাস নির্মাতাদের। ছবিতে অভিনেতা আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন পূজা। এই মুহূর্তে আরও একটি চমকপ্রদ খবরে শিরোনাম হলেন পূজা চেরী। তিনি স্পষ্ট জানালেন, বিয়ের পরে নাকি অভিনয়কে বিদায় দেবেন পূজা চেরী। তবে মায়ের মৃত্যুর পর সিনেমা ও ঈদ নিয়ে খুব একটা উচ্ছ্বাসিত নন পূজা। তবুও ছবির প্রচারে করতে হচ্ছে তাঁকে। তিনি বিশ্বাস করেন, অভিনয়ে সফল হলেই তাঁর প্রয়াত মা খুশি হবেন। মায়ের মৃত্যুর পর পরিবারকেই আরও বেশি আগলে রেখেছেন তিনি। তাই পরিবার চাইলে তিনি বিয়ের পরেও সিনেমাজগত ছেড়ে দিতে পারেন।

এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন, তাঁর মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। কিন্তু এখন মা নেই। তাই পরিবারই সব। তারা চাইলে বিয়ের পরে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে পারেন। এছাড়া এই ঈদে তাঁর কোনো আনন্দ নেই। প্রচার করেই বাড়ি ফিরে যাবেন। তবে বিয়ের পর সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক বলিউড নায়িকারা। তাই এমন ঘটনায় পূজা প্রথম নন। যাই হোক, রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিত অভিনেত্রীর আসন্ন সিনেমা লিপস্টিক। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন পূজা।

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা