সাফল্যের শীর্ষে! হায়দরাবাদে বিলাসবহুল বাংলো কিনলেন ‘যোধা’ নায়িকা রাশি খান্না

সম্প্রতি প্যান-ইন্ডিয়ান তারকা তাঁর পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান সেরেছেন। সেই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড হোক বা দক্ষিণ তারকা, সম্পত্তির দিক থেকে তাঁরা দেশের অন্যতম ধনকুবের। এক একজন সুপারস্টারের একাধিক বাংলো তো আছেই, সঙ্গে রয়েছে প্রাইভেট বিমানও। দক্ষিণী ইন্ডাস্ট্রির সুরিয়া, নয়নতারা, জুনিয়র এনটিআর সহ একাধিক সুপারস্টারদের ব্যক্তিগত বিমান রয়েছে। পাশাপাশি তাঁদের সম্পত্তিরও অভাব নেই। তবে তাঁদের তুলনায় অভিনেত্রী রাশি খান্নার সম্পত্তি একটু কম। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘যোধা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন রাশি খান্না।

যেখানে তিনি বলিউডের তরুণ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়লেও রাশি খান্নার অভিনয় ব্যপক প্রশংসিত হয়েছে। আর এই সাফল্যের পরেই হায়দরাবাদে নতুন বাংলো কিনলেন অভিনেত্রী রাশি খান্না। দক্ষিণী ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। শুধু তেলেগু নয়, তামিল, কন্নড় এবং মালায়ালাম ছবিতেও তিনি অভিনয় করেন। সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘World love story’ ছবিতে অভিনয় করেছিলেন রাশি খান্না। এরপর তাঁকে বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে দেখা যাবে। সম্প্রতি প্যান-ইন্ডিয়ান তারকা তাঁর পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান সেরেছেন। সেই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছবিতে রাশিকে লাল ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে, এবং পূজায় অংশ নিতে দেখা গিয়েছে। অনুষ্ঠানের দিন অভিনেত্রীর সঙ্গে তাঁর মা এবং নিকটাত্মীয়রা ছিলেন। যেখানে অভিনেত্রীকে একাই গৃহপ্রবেশের সমস্ত অনুষ্ঠান করতে দেখা যায়। ঘর আলপনা ও ফুল দিয়ে সাজাতে দেখা যায়। উল্লেখ্য, ‘যোধা’ ছবিতে রাশি খান্না প্রিয়ংবদা কাত্যালের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। আর ধর্মের নায়িকা হওয়া রাশি খান্নার স্বপ্ন ছিল। এদিকে, কাজের ফ্রন্টে, রাশিকে পরবর্তীতে অভিনেতা শাহিদ কাপুরের বিপরীতে থ্রিলার সিরিজ ‘ফরজি’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে। তিনি ‘দ্য সবরমতি রিপোর্ট’-এ বিক্রান্ত ম্যাসির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তা ছাড়া রাশির হাতে রয়েছে তামিল ছবি ‘আরনমানাই 4’। যা ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও রাশিকে তেলুগু ছবি ‘তেলুসু কাদা’-তেও দেখা যাবে।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির