রেললাইনে ওপরে বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি : রেললাইনের ওপরে বসে মদ্যপান করেছিলেন ২ যুবক। ট্রেন আসার শব্দ তাদের কানে এসে পৌঁছোয়নি। এর খেসারত তাঁদের দিতে হল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ফুলিয়ায় প্রফুল্লনগরে ৫ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। 

স্থানীয় বাসিন্দাদের তরফে জানা যায়, এদিন সকালে রেললাইনের ওপরে বসে মদ খাচ্ছিলেন দুজন যুবক। দীর্ঘক্ষণ ধরেই মদ্যপান করছিলেন তাঁরা। সেইসময় শিয়ালদহমুখী ডাউন শান্তিপুর লোকাল আসছিল। মত্ত অবস্থায় থাকায় ট্রেনের আওয়াজ শুনতে পাননি দুই যুবক। ট্রেন এসে দুই যুবককে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ট্রেনের ধাক্কায় ছিন্নবিছিন্ন হয়ে যায় তাঁদের দেহ। আশেপাশের লোকেরা তাঁদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি।

ইতিমধ্যে ২ যুবকের দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত ২ যুবকের পরিচয় জানা যায়নি। তবে জানা গিয়েছে, ২ যুবকের মধ্যে একজনের বাড়ি শান্তিপুরে। কিন্তু অন্যজনের বাড়ি কোথায় সেই সম্পর্কে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানঘাট জিআরপি।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস