টেস্টে পদ খোয়ালেন রাহানে, এলেন রোহিত শর্মা

দক্ষিণ আফ্রিকা সফরে বড়সড় পরিবর্তন ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড। জল্পনা ছিলই ওয়ান ডে দলের অধিনায়কের পদ খোয়াতে পারেন বিরাট কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা সফরে বড়সড় পরিবর্তন ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড। জল্পনা ছিলই ওয়ান ডে দলের অধিনায়কের পদ খোয়াতে পারেন বিরাট কোহলি। আর তাতেই সিলমোহর দিয়ে বিরাটের আসনে আনা হল রোহিতকে। এমনকি দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে সহ অধিনায়ক হিসেবেও ছেঁটে ফেলা হয়েছে অজিঙ্কায়া রাহানেকে। সেই জায়গায় এসেছেন রোহিত শর্মা। এতে বলাই যায়, রাহুল দ্রাবিড়ের কোচিং ক্লাসে রোহিতের যুগ শুরু হল। টি-২০ বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্স বিরাটদের কড়া শাস্তির ইঙ্গিত দিচ্ছিল। যা বোর্ডের তরফে নিতে বেশি দেরী করা হল না।

বুধবার সন্ধ্যায় রোহিতের কাঁধে ওয়ান ডে সিরিজের দায়িত্ব দিয়ে টেস্টে রাখা হয়েছে বিরাটকে। লাল বলের ক্রিকেটে ফেরানো হয়েছে নির্ভরযোগ্য ব্যাটার হনুমা বিহারীকে। ওমিক্রন আতঙ্কের মাঝেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে টালবাহানা চলছিল। অবশেষে ভারতের তরফে সমস্ত আয়োজন বুঝেই সীমিত দক্ষিণ আফ্রিকা সফরে কাটছাঁট করে পাঠানো হচ্ছে ভারতকে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে শুরুটা ভালো হয়েছে দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে সীমিত ওভার কিংবা টেস্ট সিরিজে পদর্যুস্ত করে লক্ষ্য প্রোটিয়াররা। বিদেশের মাঠে প্রথম কোচ হিসেবে সফর শুরু রাহুলের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বুধবার ঘোষিত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল দেখে নিন এক নজরে: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, অজিঙ্কায়া রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ। স্ট্যান্ডবাই ক্রিকেটার: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, অর্জন নাগওয়াসওয়ালা।

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী