মার্কিন মুলুকে ফের  ভারতীয় পড়ুয়ার রহস্য মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ অব্যাহত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে  ওহাইওতে আরও একজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেট তরফে একথা জানান হয়েছে। তবে কি করে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল এক পোস্টে বলেছে, “ওহাইওর ক্লিভল্যান্ডে ভারতীয় ছাত্র উমা সত্য সাই গাড্ডের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।“ অন্যদিকে গত মাসে মিসৌরির সেন্ট লুইসে ভারতীয় বংশোদ্ভূত প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী অমরনাথ ঘোষকে গুলি করে হত্যা  করার ঘটনা ঘটে। এছাড়াও গত ফেব্রুয়ারি মাসে শিকাগোতে ভারতীয় পড়ুয়ার ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। আর এই হামলায় সেই পড়ুয়া গুরুত্বর আহত হয়েছে।

উল্লেখ্য, এই নিয়ে  চলতি বছর প্রায় ১০ ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একথায় ধারাবিকভাবে  ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে  মার্কিন যুক্তরাষ্ট্রের দুষ্কৃতিরা । ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে। তবে কেন এই হামলা হচ্ছে ভারতীয় পড়ুয়াদের ওপর তা এখন জানা যায়নি। আর তাতেই প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক