নিউটাউনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ির চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: বেপরোয়া গতি এবং পিছন থেকে প্রাইভেট গাড়ির ধাক্কাতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মৃতের নাম বাপ্পা ঘোষ (৪৮)। মৃত ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ির চালক। শনিবার ঘটনাটি ঘটেছে নিউটাউন বিশ্ব বাংলা সরনির ইকোপার্ক দু নম্বর গেটের কাছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে নিউটাউন ট্রাফিক পুলিশ।স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর,শনিবার পৌনে দুপুর বারোটা নাগাদ নিউটাউন(Newtown) বিশ্ব বাংলা সরনী ধরে ইকোপার্ক (Eco Park)এক নম্বর গেট হয়ে আকাঙ্খা মোড়ের দিকে বেপরোয়া গতিতে একটি স্কুটি যাচ্ছিলো ।

সেই সময় পেছন থেকে একটি প্রাইভেট চার চাকা গাড়ি স্কুটির পেছনে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর ধাক্কা সামাল দিতে না পেরে স্কুটি চালক ডিভাইভারের জলের মধ্যে মাথা ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে(Bidhannagar Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করেছে নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ। ঘটনাস্থলে আসে নিউটাউন ট্রাফিক পুলিশ এবং ইকোপার্ক থানার পুলিশ। আসেন বিধাননগর পুলিশের ডিসি নিউটাউন(DC Newtown) মাণব সিংলা এবং ডিসি ট্রাফিক নর্ভু ভুটিয়া।

নিউটাউনে থাকা সিসিটিভির(CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ।সূত্রের খবর, মৃত বাপ্পা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ির চালক । পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে। স্কুটিটি ঘটনা স্থল থেকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মৃতদেহটির প্রত্যেকের মূল দুটি আলাদা হয়ে নিউটনের রাস্তার মাঝে থাকা ডিভাইডারের জালের অপরপ্রান্তে আটকে যায় এবং বাকি দেহটি রাস্তার পাশে পড়েছিল।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন