কোহলির রেকর্ড ভাঙতে পারলেন না রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলির রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ কাছে এসেছিল রোহিত শর্মার। কিন্তু অল্পের জন্য সেই রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের। অক্ষর পটেলের বলে অর্ধ শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরে নয়া রেকর্ড গড়ার সুযোগও হাতছাড়া করলেন রোহিত।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যক্তিগত সর্বাধিক রানের মালিক হলেন বিরাট কোহলি। আইপিএল শুরুর পর থেকে এখনও পর্যন্ত দিল্লির বিরুদ্ধে এক হাজার ৩০ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এদিন ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলতে নামার আগে দিল্লির বিরুদ্ধে রোহিতের রান ছিল ৯৭৭। কোহলিকে টপকে দিল্লির বিরুদ্ধে সর্বাধিক রানের মালিক হতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের প্রয়োজন ছিল মাত্র ৫৪ রান। এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। ঝিয়ে রিচার্ডসনের বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১,০০০ রান করার নজির গড়েছিলেন। ফলে অনেকেই আশায় ছিলেন, এদিনই কিং কোহলিকে টপকাবেন রোহিত।

কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন অক্ষর পটেল। সপ্তম ওভারে বল করতে এসে রোহিতের স্ট্যাম্প ছিটকে দেন তিনি। ফলে কোহলির রেকর্ড ভাঙার ৫ রান দূরেই থমকে যেতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। ২৭ বলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৯ করে সাজঘরের পথ ধরতে হয় রোহিতকে। ফেরার সময়ে তাঁর মাথা ঝাঁকানোতেই স্পষ্ট, সতীর্থ কোহলির রেকর্ড ভাঙতে না পেরে এক অব্যক্ত যন্ত্রণায় ভুগছেন তিনি।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!