বিধানসভা ভোটের আগে সাসপেন্ড হওয়া তমলুকের ৮ নেতাকে দলে ফেরালো তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক : ২০২১ সালে শহীদ মাতঙ্গিনী ব্লকের ৭ তৃণমূল নেতাকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করেছিল শাসক দল তৃণমূল। তাদের একটাই অপরাধ তৎকালীন শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানা(Dibakar Jana) ওরফে লালু ঘনিষ্ঠ ছিল ওই সাত তৃণমূল নেতা। সেই সময় সদ্য শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দিবাকর জানা শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) পথ অনুসরণ করেছিলেন। ওই সাত নেতাও দিবাকর জানার সাথে যুক্ত সন্দেহে দল থেকে তাদের সাসপেন্ড করা হয়। অপরদিকে বিষ্ণুবাড় ২ অঞ্চলের অশোক গোস্বামিকে গত পঞ্চায়েত ভোটের আগে সাসপেন্ড করা হয়েছিল।

অশোক গোস্বামী(Ashok Gosswami) পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে বিজেপিকে সাহায্য করেছিলেন এমন অভিযোগে থাকে বরখাস্ত করা হয়েছিল সাময়িকভাবে। এবার এই ৮ নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র রবিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য(Debanshu Bhattacharya) সহ তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি।

সম্প্রতি উত্তরবঙ্গে(North Bengal) এক সভা থেকে অভিষেক ব্যানার্জি(Abhisekh Banerjee) নির্দেশ দিয়েছিলেন দলীয় কোন্দল মিটিয়ে লোকসভা ভোটে এক হয়ে লড়ার জন্য। এবার সেই সেই পথেই হাঁটলেন তমলুক বিধানসভার বিধায়ক। সৌমেন কুমার মহাপাত্র জানান উচ্চ নেতৃত্বে নির্দেশেই তাদের দলে ফেরানো হল । এবারের লোকসভা ভোটে সকলে তারা একসঙ্গে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। উদ্দেশ্য একটাই দলীয় প্রার্থীকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়া।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি