কলকাতার জয় রথ থামল, ৭ উইকেটে জয়ী চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রথমার্ধে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছিলেন ব্যাটাররা। দ্বিতীয়ার্ধে বল হাতে জ্বলে উঠতে পারলেন না বোলাররা। নিট ফল-চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনিদের কাছে লজ্জাজনক হার বরণ করতে হল শ্রেয়স আইয়ারদের। টানা তিন ম্যাচ হারের পরে জয় রথ থামল কলকাতা নাইট রাইডার্সের। ১৪ বল বাকি থাকতে হাতে সাত উইকেট নিয়ে হেসেখেলে জিতে গেলেন রুতুরাজ গায়কোয়াড়রা। টানা দুই ম্যাচ হেরে খানিকটা চাপে পড়ে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। সোমবার রাতে ফের জয়ের সরণিতে ফিরল।

এদিন চিপক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজা আর তুষার দেশপাণ্ডের দুরন্ত বোলিংয়ের মুখে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছিল নাইটরা। ওই সামান্য পুঁজি নিয়ে চেন্নাইকে হারাতে দরকার ছিল বল হাতে জ্বলে ওঠা। কিন্তু আইপিএলের সবচেয়ে দামী বোলার মিচেল স্টার্ক কিংবা সুনীল নারাইনরা প্রয়োজনের দিনে হতাশ করেছেন। জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও অধিনায়ক রুতুরাজ গায়কোযাড়। চতুর্থ ওভারে রবীন্দ্রকে (১৫) ফিরিয়ে দেন বৈভব অরোরা। যদিও তাতে চেন্নাইকে খুব একটা অসুবিধায় ফেলা যায়নি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে কলকাতার বোলারদের শাসন করতে থাকেন রুতুরাজ ও ড্যারিল মিচেল। বরুণ চক্রবর্তী ছাড়া আর কোনও বোলারের বলে খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি তাদের। ৪৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন চেন্নাই অধিনায়ক।

১৩তম ওভারে বল করতে এসে ড্যারিল মিচেলকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। ১৯ বলে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৫ রান করেন মিচেল। এর পরে তৃতীয় উইকেটে শিভম দুবে এবং রুতুরাজ দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ১৭তম ওভারে বৈভব অরোরার শিকার হয়ে সাজঘরে ফেরেন দুবে। তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেন। ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে চেন্নাই। শেষপর্যন্ত ১৭.৪ ওভারে জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের দলনেতা রুতুরাজ গায়কোয়াড় ৫৮ বলে ৬৭ এবং মহেন্দ্র সিং ধোনি ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। কলকাতার পক্ষে বৈভব ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?