রাতারাতি বদলে গেল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এবং ‘ময়দান’-এর মুক্তির দিনক্ষণ, কেন?

অজয় দেবগনও তার ইনস্টাগ্রামে 'ময়দান' সম্পর্কে একটি আপডেটও শেয়ার করেছেন। ভিডিওতে, অক্ষয় বলেছেন, "ইউএই ঘোষণা করেছে যে ঈদ ১০ এপ্রিল, যার অর্থ, ভারতে এটি ১১ এপ্রিল উদযাপিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতারাতি বদলে গেল, বহু প্রতীক্ষিত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এবং ‘ময়দান’-এর মুক্তিরl দিনক্ষণ। ঈদের আবহে মুক্তি পাওয়ার কথা ছিল, অক্ষয় কুমার এবং অজয় দেবগনের ছবি দুটি। গতকাল বাংলার নায়ক অঙ্কুশ হাজরার ছবি ‘মির্জা’র দিনক্ষণও পাল্টে দেওয়া হয়েছে। আসলে ভারতে ঈদযাত্রা পালন হতে পারে আগামী ১১ এপ্রিল। তাই ঈদের শুভক্ষণেই মুক্তি পাবে এই সকল ছবি। তাই একদিন পাল্টে দেওয়া হয়েছে ছবির মুক্তি।ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ এবং ‘ময়দান’, ১০ এপ্রিলের জায়গায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ এপ্রিল। ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ অ্যাকশন থ্রিলারে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ।

গতকাল ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। অজয় দেবগনও তার ইনস্টাগ্রামে ‘ময়দান’ সম্পর্কে একটি আপডেটও শেয়ার করেছেন। ভিডিওতে, অক্ষয় বলেছেন, “ইউএই ঘোষণা করেছে যে ঈদ ১০ এপ্রিল, যার অর্থ, ভারতে এটি ১১ এপ্রিল উদযাপিত হবে।” টাইগার যোগ করেন, “আমরা সবসময় বলেছি ‘বড়ে মিয়া ছোট মিয়া’ ঈদে মুক্তি পাবে। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং ১১ এপ্রিল সিনেমা হলে দেখা করব।” অজয় দেবগন তার ছবির একটি পোস্টার শেয়ার করে বলেন, “আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন! #ময়দান ১০ এপ্রিল ভারতের সিনেমাহলে মুক্তি পাবে, বিশেষ প্রিভিউ সহ সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে৷ অনুসরণ করার জন্য সম্পূর্ণ স্কেল রিলিজ৷ ১১ এপ্রিল ঈদের ছুটি।”

‘ময়দান’ মুলত স্পোর্টস বায়োপিক, মুক্তির আগেই এই ছবি সমালোচক দের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে। ছবিটিতে দেবগন ভারতীয় ফুটবল দলের কোচ ও ম্যানেজার সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ১৯৫২ থেকে ১৯৬২ সালের মধ্যে ভারতীয় ফুটবলের সোনালী যুগের নেতৃত্ব দিয়েছিলেন যখন দেশ দুটি এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতেছিল। ইতিমধ্যেই ছবিটির প্রথম দিনের জন্য ১২,৮০৫ টি টিকিট বিক্রি হয়েছে। যার মোট মূল্য ৮২.৮১ লক্ষ টাকা আয় করেছে। সেই তুলনায় একই দিনে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ প্রথম দিনে ১৬,১৮২ টি টিকিট বিক্রি হয়েছে,যার মোট মূল্য ১.২৫ কোটি। আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোট মিয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুশি চিল্লার এবং আলায় এফ।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির