হাওড়াতে ট্যাক্সি থেকে উদ্ধার ৫৯ লাখ টাকা ,কলাইকুন্ডাতে আটক বিপুল পরিমাণ কাফ সিরাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া : বেঙ্গল এস টি এফ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক কাফ সিরাপ উদ্ধার হল। আটক মাদক কাপ সিরাপের মূল্য দেড় কোটি টাকা। মোট সাতজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। দুটি গাড়ি আটক হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা তৈরি করা হয়েছে খড়গপুর থানায়(Kharagpur P.S.)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এস টি এফের (STF)অফিসাররা নির্দিষ্ট সূত্রে খবর পায়, নিষিদ্ধ কাফ সিরাপ প্রচুর পরিমাণে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডাতে(Kalaikunda) একটি গুদামে মজুদ করা হয়েছে। ওই গুদামে হানা দিয়ে পুলিশ দুটি বাড়ি আটক করে। ইফতার হয় সাত পাচারকারী। ধৃতদের নাম বিপুল সরকার, ধীরাজ হালদার ,শমিক সাঁতরা, দিপু সরকার, বুদ্ধদর দাস, যীশু রায়, পিন্টু বেরা।

এই গুদামে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ৬০০টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য দেড় কোটি টাকা। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উত্তর প্রদেশ এবং বাংলাদেশে পাচার করা পরিকল্পনা ছিল পাচারকারীদের। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত চলছে।অন্যদিকে,লোকসভা ভোটের আবহের মধ্যেই হাওড়ায়(Howrah) উদ্ধার প্রায় ৫৯ লক্ষ টাকা।যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে হুগলির কোন্নগর(Konnagar) থেকে দুই ব্যক্তি টাকা নিয়ে যাচ্ছিলেন হাওড়া স্টেশনে। সেখান থেকেই ট্রেন ধরার কথা ছিল তাদের । কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছানোর আগেই জি আর ব্রীজের সামনে গোলাবাড়ির থানার(Golabari P.S.) পুলিশের চেকিংয়ে টাকা সহ আটক করা হয় দুই যুবক ও ট্যাক্সি চালককে।তারা এই টাকার উৎস সম্বন্ধে সঠিক উত্তর দিতে পারেন নি বলে জানিয়েছে পুলিশ।আপাতত তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা