চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নজরদারি’ নিয়ে ভারত-সহ ৯২ দেশের ব্যবহারকারীকে সতর্ক করল আই ফোন নির্মাতা অ্যাপল

নিজস্ব প্রতিনিধি : নজরদারি চালানো নিয়ে ভারত ও ৯২টি দেশের ব্যবহারকারীকে সতর্ক করে দিল আই ফোন নির্মাতা সংস্থা অ্যাপল। এবার আই ফোন হ্যাক করার জন্য ‘মার্সিনারি স্পাইওয়্যার’ ব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এই ফোন নির্মাতা সংস্থা। সম্প্রতি প্রত্যেক ব্যবহারকারীর ফোনেই এই নোটিফিকেশন পাঠানো হয়েছে। এর আগে আই ফোনে নজরদারি চালানোর জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

অ্যাপল সংস্থার তরফে জানানো হয়েছে, আই ফোন ব্যবহারকারীদের এই মার্সিনারি স্পাইওয়্যার সম্পর্কে অবগত করিয়ে দিতেই এই নোটিফিকেশন পাঠানো হয়েছে। পাশাপাশি এই স্পাইওয়্যার থেকে কীভাবে ব্যবহারকারীরা রক্ষা পাবেন, সেই বিষয়টিও আইফোন নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে। অ্যাপলের তরফে জানানো হয়েছে, মার্সিনারি স্পাইওয়্যারকে কিছু বিশেষ লোকেদের ফোনে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে। এই স্পাইওয়্যার আর পাঁচটা স্পাইওয়্যারের থেকে অনেকটাই আলাদা। এই স্পাইওয়্যারটি অনেক বেশি জটিল। সাধারণত সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনীতিকদের ফোনে নজরদারি চালানোর জন্য এই স্পাইওয়্যারটি ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, অ্যাপলের তরফে ব্যবহারকারীদের ইমেল ও আইমেসেজ করে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও ব্যবহারকারী অ্যাপলের ফোন খুললেই এই নোটিফিকেশনটি দেখতে পাবেন। পাশাপাশি স্পাইওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য কী পদ্ধতি ব্যবহার করতে হবে, সেই বিষয়টি বিস্তারিতভাবে বলা হয়েছে ব্যবহারকারীদের।

২০২১ সাল থেকে একাধিকবার স্পাইওয়্যারের হানা হয়েছিল আই ফোনে। সেইসময় পেগাসাস স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল। এই স্পাইওয়্যারটি তৈরি করার পিছনে হাত ছিল ইজরায়েলি সংস্থা এনএসও-এর হাত ছিল। সারা বিশ্বের পাশাপাশি ভারতের বিরোধী দলের নেতা থেকে শুরু করে সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ ওঠে পেগাসাসের বিরুদ্ধে। গোটা বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। বিরোধী দলের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে ফোনে নজরদারি চালানোর অভিযোগ তোলে। তবে সুপ্রিম কোর্ট ২৯ জন মামলাকারীর ফোনে কোনও স্পাইওয়্যারের হদিশ না পাওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ