ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে কখনও সাফল্য আসে পরিশ্রমের হাত ধরে, আবার কখনও পরিস্থিতি ও সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থানের পরিবর্তন মানুষের জীবনে নানা রকম প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হয়, কারও আবার আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। বৃহস্পতিবার (২৬ নভেম্বরও) তেমনই কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের প্রভাব থাকবে। পাশাপাশি দুপুর ১টা ৪৯ মিনিট পর্যন্ত থাকবে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, তার পর শুরু হবে তৃতীয়া। এই গ্রহ-নক্ষত্রের অবস্থানের শুভ প্রভাবে ছয় রাশির জীবনে সাফল্য ও সুসংবাদের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন থেকে অর্থভাগ্য, প্রেম থেকে পারিবারিক জীবন—কেমন কাটবে ১২ রাশির বৃহস্পতিবার?

মেষ: বৃহস্পতিবার মেষ রাশির জাতকদের জন্য বেশ শুভ হতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের গতি পেতে পারে। আর্থিক দিক থেকেও সুখবরের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।

বৃষ: দাম্পত্য জীবনে সুখ ও সম্প্রীতি বাড়বে। বাড়ির জন্য নতুন কোনও জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

মিথুন: মিথুন রাশির জাতকদের কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও সমস্যারও সমাধান হতে পারে। আর্থিক উন্নতির দিকে মনোযোগ বাড়বে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।

কর্কট: বৃহস্পতিবার কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা অন্য কোনও সংস্থার সঙ্গে নতুন অংশীদারিত্বে কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। তবে সুস্থ থাকতে খাবারদাবারের দিকে নজর দেওয়া জরুরি।

সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার বেশ ভাল কাটতে পারে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। পরিবারের কোনও সদস্যের চাকরি সংক্রান্ত সুখবর আসতে পারে।

কন্যা: এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির খবর পেতে পারেন। পারিবারিক অশান্তি তৈরি হতে পারে।

তুলা: তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত রয়েছে। কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কম পরিশ্রমেই কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।

বৃশ্চিক: গুরুত্বপূর্ণ কাজগুলি সময়মতো শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে।

ধনু: জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। একসঙ্গে কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধানে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে আসবে। বাবা-মায়ের কাছ থেকেও সহযোগিতা পাবেন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন।

মকর: পরিবারের সদস্যদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নিজের কাজগুলি গুছিয়ে নেওয়ার জন্য দিনটি অনুকূল। তবে অপ্রয়োজনীয় তর্কবিতর্ক এড়িয়ে চলুন।

কুম্ভ: পড়াশোনায় মনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেলেও তা সামলে নিতে পারবেন। নিজের আয় ও আর্থিক পরিস্থিতি বুঝে খরচ করুন। সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচিতি বাড়তে পারে। কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন: মীন রাশির জাতকদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ব্যবসার উন্নতির জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনেও সুখের পরিবেশ বজায় থাকবে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে।

DISCLAIMER: যদিও এই রাশিফলের জাতক-জাতিকাদের জন্য দেওয়া বিবরণ নিয়ে এই মুহূর্তে ডিজিটাল-এর কোনও দায় নেই

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর