প্রচারে বেরিয়ে তৃণমূলের অনুষ্ঠানে আচমকাই দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কংগ্রেসের জলছত্রের উদ্বোধনী অনুষ্ঠানে আচমকাই হাজির বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাইক হাতে বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। দিলীপের এই আগমন নিয়ে বিজেপিকে ঠেস মারতে ছাড়েননি তৃণমূল।

এদিন বর্ধমান বাঘার ২ নম্বর অঞ্চলে তালিত এলাকায় জলছত্র উদ্বোধনের আয়োজন করেছিল তৃণমূল। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এদিন আচমকাই তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে চলে আসেন বিজেপি প্রার্থী। তৃণমূলের অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখতে দেখা যায় দিলীপ ঘোষকে। সকলকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে বেরিয়ে যান তিনি। দিলীপ ঘোষের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু দিলীপবাবু হাসিমুখে তৃণমূল কর্মীদের জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে বিদায় নেন। জানা গিয়েছে, এদিন ভাতার বিধানসভা এলাকায় দলের কাজে যাচ্ছিলেন দিলীপ। সেইসময়ই তিনি তৃণমূলের শরবত বিলি অনুষ্ঠানে যোগদান করেন। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, ‘আমাকে ডাকেন তাঁরা। শরবত খেতে বলেন, বলেন বসুন। ওদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি। কোলাকুলি করি। মাইকে ভাষণ দিয়ে বলি, ঈদের পর গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে। সব অনুষ্ঠানে যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পালন করা হয়।‘

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘তৃণমূলের অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন। তাঁকে আমরা স্বাগত জানাচ্ছি। বিজেপি প্রার্থী হোক বা যেকোনও রাজনৈতিক দলের প্রার্থী হোক না কেন, যেকেউ এখানে আসতেই পারেন। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।‘ একইসঙ্গে তৃণমূল বিজেপিকে ঠেস দিয়ে জানান, যারা মিথ্যা কথা বলে তৃণমূলের নিন্দা করে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তাঁদের কাছে এটা একটা বার্তা বহন করবে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর