কেউ দেশে, কেউ বিদেশে, ঢালিউড তারকারা কোথায় কোথায় ঈদ পালন করছেন?

দীর্ঘ একমাস রোজা পালনের পর দেশে সব শ্রেণি-পেশার মানুষ ঈদে মেতে উঠবেন। কেউ প্রিয়জনদের সঙ্গে, কেউ কর্মব্যস্ততার মধ্য দিয়ে ঈদ কাটাবেন। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজ বৃহস্পতিবার, মুসলমানদের বৃহৎ উৎসব। বাংলাদেশে জমিয়ে চলছে ঈদ উৎসব পালন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই উৎসবে মেতে উঠেছেন। কেউ দেশেই পরিবারের সঙ্গে ঈদ যাপন করছেন। আবার কেউ দেশের বাইরে চলে গিয়ে ঈদ পালন করছেন। কারণ ঈদুল ফিতর উদযাপন করতে বুধবারেই তুরস্কে সপরিবারে চলে গিয়েছেন অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও বর্ষা। বুধবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিজেই বিষয়টি নিশ্চিত করে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। সেখানে অভিনেতা পুত্র দের সঙ্গে নামাজ পাঠ করেছেন। অভিনেতা তাঁর ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘এখানকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। বাংলাদেশের চেয়ে আমাদের ঈদ একদিন আগেই হয়ে গেল। ইনশাআল্লাহ কালকে (বৃহস্পতিবার) আমাদের দেশে ঈদ উদযাপিত হবে। এজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

দীর্ঘ একমাস রোজা পালনের পর দেশে সব শ্রেণি-পেশার মানুষ ঈদে মেতে উঠবেন। কেউ প্রিয়জনদের সঙ্গে, কেউ কর্মব্যস্ততার মধ্য দিয়ে ঈদ কাটাবেন। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে। তবে শাকিব খানের কি পরিকল্পনা? এদিন ঢালিউডের সুপারস্টার শাকিব খান তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন। পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে ‘রাজকুমার’। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে এগিয়ে যাবো বহুদূর। ঈদ মোবারক।(ফেসবুক অপরিবর্তিত)।’

এদিকে আজ সকাল সকাল নিজের নির্বাচনী এলাকাতেই ঈদের নামাজ পড়লেন অভিনেতা ফেরদৌস। সঙ্গে নিজের একটি ছবি দিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও প্রতিবছরই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান বিদ্যা সিনহা মিম। এবার ঈদে পরিবারের সঙ্গে সিঙ্গাপুর গেছেন অভিনেত্রী। সেখানেই ছুটি কাটাচ্ছেন। আর নিজের মজার ব্যাপার ছবিগুলি পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেন নি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি