রাত পোহালেই নীলষষ্ঠী, চটপট জেনে নিন এই পুজো পালনের নিয়মাবলী

পছন্দের ফুল ধুতুরা, আকন্দ, অপরাজিতা ফুল, কল্কে ফুল, তাই এই সমস্ত ফুল দিয়ে সাজাতে হবে শিবের ডালা। সঙ্গে আরও লাগবে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।কন্যা-পুত্র উভয় সন্তানের মায়েরা এ পুজো করে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্র মাসের আরেকটি বিশেষ দিক হল নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে এটি বছরের শেষ ষষ্ঠী। সন্তানের মঙ্গলকামনায় সকল মায়েরা নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন।নীলের পুজো আসলে মহাদেবের পুজো। এ বছর নীলষষ্ঠী পালিত হবে আগামিকাল অর্থাৎ ১২ এপ্রিল শুক্রবার। এইদিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয়। সকল মায়েরা সন্তানের দীর্ঘায়ু কামনা করতে নীল পুজো করেন। আবার কেউ কেউ সন্তানলাভের জন্যও নীলষষ্ঠীর ব্রত করেন।

প্রথা অনুযায়ী, নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয়। শিবের মাথায় ডাবের জল, দুধ, বেল, বিভিন্ন ফল দিয়ে পুজো করার রেওয়াজ। তবে শিবের প্রিয় বেলপাতা দিতে একেবারেই ভুলবেন না। শিবের পুজোতে বেলপাতা এবং ৫টি ফল নিবেদন করার রীতি আছে। আর যেহেতু শিবের পছন্দের ফুল ধুতুরা, আকন্দ, অপরাজিতা ফুল, কল্কে ফুল, তাই এই সমস্ত ফুল দিয়ে সাজাতে হবে শিবের ডালা। সঙ্গে আরও লাগবে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।কন্যা-পুত্র উভয় সন্তানের মায়েরা এ পুজো করে থাকেন।

এরপর সংক্রান্তি, চড়কপুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ৷ প্রাচীন কাল থেকে রচিত আছে, নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন৷ এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাও৷ পুজোর পর ব্রতীরা উপবাস ভঙ্গ করেন ফল, সাবুমাখা খেয়ে৷

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম