মালদা শহরে দেব দেবীর সাজে গাজন শিল্পীদের হাজরা নৃত্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা : মালদা শহরে হাজরা নৃত্য। চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে ঘুরে অর্থ সংগ্রহ করেন গাজন শিল্পীরা। টানা একমাস সংযমের পর চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় চড়ক উৎসব। এক মাস নিরামিষ ভজন করে নিয়ম নিষ্ঠার সঙ্গে সংযম করেন শিব ভক্তরা। শনিবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে চড়ক উৎসব(Charak Utsav)। পিঠে বড়শি গেঁথে গাজন সন্ন্যাসীরা চরক গাছে ঘুরবেন।

তারই প্রস্তুতি হিসেবে শনিবার সকালে মালদা শহরের দুই নম্বর গভঃমেন্ট কলোনি ময়দানে(Goverment Colony Maidan) শতাধিক গাজন শিল্পী উপস্থিত হয়েছিলেন। সারারাত ধরে তারা শ্মশান সহ বিভিন্ন এলাকায় শিবের উপাসনা করেন। এদিন সকালে কেউ শিব, কেউ কালি, কেউ দুর্গা, আবার কেউ ভূত সেজে হাতে রকমারি অস্ত্র ও মানুষের মাথার খুলি নিয়ে হাজরা নৃত্যে অংশগ্রহণ করেন।

নৃত্য করে সারা শহর পরিক্রমা করেন গাজন সন্ন্যাসীরা। শনিবার সকালে গাজন শিল্পীদের শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমান হাজার হাজার মানুষ। সারাদিন ধরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর সন্ধ্যাবেলা ঘোরানো হয় চড়ক।অন্যদিকে, সাতসকালে আমগাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার(Chachal P.S.) কলিগ্রামে বাস ডিপোর বিপরীতে লাগোয় একটি আমবাগানে। শনিবার সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে ঝুলন্ত দেহটি।খবর পেয়ে চাঁচল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম সঞ্জয় মহালদার,বয়স ৩৮। পেশায় রাজমিস্ত্রী।পরিবারে রয়েছে স্ত্রী ও দুই পুত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়বাবু বছর খানেক আগে দু’জনের শেয়ারে লটারির টিকিটে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা পায়।তার মধ্যে লটারির(Lottery) নেশা ছিলই।এরমধ্যে ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ ছিল। ঋণ পরিশোধের জন্য চাপ দিতে থাকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মিরা। একাধিক বার বাড়িতে গিয়েও টাকার দাবি করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঋণদায়ে আত্মঘাতী নাকি অন্য কিছু সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির