মধ্যপ্রদেশে খেলতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু  ছয় বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে অসাবধানবশত কুয়োয় পড়ে গিয়েছিল ছয় বছরের এক শিশু। টানা দুদিন ধরে তাকে উদ্ধার করার জন্য বিশেষ অভিযান চালিয়েছিল স্থানীয় প্রশাসন। রবিবার সকালে শিশুটিকে উদ্ধার করা হলেও প্রাণে বাঁচানো যায়নি। ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার ।

শুক্রবার বিকেল তিনটে নাগাদ মানিকা গ্রামে খেলার সময় কুয়োতে পড়ে যায় বছর ছয়েকের এক শিশু। প্রায় ৪০ ফুট গভীরে আটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ভিত্তিতে শুরু হয় উদ্ধারকার্য। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিইআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের দল শিশুটিকে কুয়ো থেকে বের করে আনার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি কুয়োয় আটকে থাকাকালীন শিশুটির যাতে না কোন অসুবিধা হয় সেইজন্য বিশেষ পাইপের  সাহায্যে কুয়োটিতে অক্সিজেন সরবরাহ করা হয়। এছাড়াও শিশুটির কাছে পৌঁছনোর জন্য কুয়োর সমান্তরাল গর্ত খোঁড়া হয়।

স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, ৪০ ঘণ্টা ধরে  উদ্ধার অভিযান চালানোর পরে রবিবার সকালে শিশুটির কাছে পৌঁছতে সক্ষম হন উদ্ধারকারীরা। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে শিশুটি। উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে কেন খোলা ছিল নলকুপ? এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে