‘এখন তো ট্রেলার দেখালাম’, সলমানের বাড়িতে গুলি চালানোর নেপথ্যে কে?

আমরা দাউদ ইব্রাহিম ও ছোট শাকিলের নামে দুটি প্রাণীকে বড় করেছি যাদেরকে আপনারা ঈশ্বর বলে মনে করেছেন। আমাদের বেশি কথা বলার অভ্যাস নেই। লরেন্স বিষ্ণোই গ্রুপ, গোল্ডি ব্রার গ্রুপ, কালা জাথেদি গ্রুপ, রোহিত গোদারা গ্রুপ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে সুপারস্টার সলমন খানের বাড়িতে গোলাগুলির শব্দে তছনছ গোটা দেশ। বাঙালির পয়লা বৈশাখের দিনে এমন ঘটনায় রীতিমতো বিব্রত রাজনীতি মহলেও। রবিবার ১৪ এপ্রিল ভোরে সুপারস্টার সলমান খানের মুম্বইয়ের বান্দ্রায় গ্যালাক্সিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি শুণ্যে চালিয়ে পালায় দুষ্কৃতীরা। সিসিটিভি অনুযায়ী, সলমানের গ্যালাক্সি বাসভবনে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এমনকী অভিনেতার বাড়িতেও রয়েছে সেই ছাপ। ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন সলমান খান। তবে কে এই ঘটনা ঘটাল? জেলে বসে ফন্দি আঁটছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই? একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই এই হামলা চালিয়েছেন।

যদিও এই দাবির সত্যতা আমাদের নিউজ পোর্টাল যাচাই করেনি। একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে, আমেরিকায় বসবাসকারী লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখে সলমান খানের উপর হামলার দায় গ্রহণ নিয়েছেন। পোস্টে অনমোল বিষ্ণোই লিখেছেন- ‘ওম জয় শ্রী রাম, জয় গুরুজি জাম্বেশ্বর, জয় গুরু দয়ানন্দ সরস্বতী, জয় ভারত আমরা শান্তি চাই, যুদ্ধের মাধ্যমে যদি নিপীড়নের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে যুদ্ধ ঠিক। সালমান খান, আমরা আপনাকে ট্রেলার দেখানোর জন্য এটি করেছি, যাতে আপনি আমাদের শক্তি বুঝতে পারেন এবং এটি পরীক্ষা না করেন। এটাই প্রথম ও শেষ সতর্কতা, এর পর আর কোনো খালি বাড়িতে গুলি চালানো হবে না। আর আমরা দাউদ ইব্রাহিম ও ছোট শাকিলের নামে দুটি প্রাণীকে বড় করেছি যাদেরকে আপনারা ঈশ্বর বলে মনে করেছেন। আমাদের বেশি কথা বলার অভ্যাস নেই। লরেন্স বিষ্ণোই গ্রুপ, গোল্ডি ব্রার গ্রুপ, কালা জাথেদি গ্রুপ, রোহিত গোদারা গ্রুপ।”

ইতিমধ্যেই সলমানের বাড়িতে গিয়ে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোনেও খবর নিয়েছেন অভিনেতার। এছাড়াও তাঁর সঙ্গে দেখা করতে গ্যালাক্সিতে গিয়েছেন বাবা সিদ্দিকি এবং রাজনীতিবিদ রাহুল কানাল। অভিনেতা তাঁর পরিবারের জন্যে চিন্তিত। ইতিমধ্যেই পুলিশের তদন্তও শেষ হয়ে গিয়েছে। বিষয়টি জানিয়েছেন সলমানের দুই বোন সোহম এবং আলভিরা। বলে রাখি, সালমান খানকে বেশ কিছুদিন ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে অভিনেতার নিরাপত্তাও বাড়ানো হয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও রবিবার ভোর ৪.৫০ মিনিটে অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাত বাইকার শূন্যে গুলি চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিনেতার বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এরপরই বিশৃঙ্খলা দেখা দেয়। হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। এ জন্য তাঁরা একটি 7.65 মিমি বোরের পিস্তল ব্যবহার করেন।

অপরাধী দুজনেরই হেলমেট পরা ছিল, যার কারণে তাদের শনাক্ত করা যায়নি। সালমানের অ্যাপার্টমেন্টের বাইরেও ওই গুলির চিহ্ন পাওয়া গেছে। এমনকি একটি গুলি তার বারান্দার জাল দিয়ে চলে গেছে। সালমান প্রায়ই এই বারান্দা থেকে তার ভক্তদের হাত নেড়ে বা শুভেচ্ছা জানান। তদন্তকালে সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর পর অভিনেতা ও তাঁর বাড়ির নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?