গ্রেফতার প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্ল্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিনের শর্ত ভঙ্গ করায় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটারকে নিজেদের হেফাজতে নিল পুলিশ। গত শুক্রবার সানশাইন উপকূলের নুসা হেডস থেকে ৫৪ বছর বয়সী ক্রিকেটারকে আটক করা হয়েছে। সোমবার তাঁকে স্থানীয় এক আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত স্ল্যাটারের বিরুদ্ধে মোট ১৯টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে যেমন গার্হস্থ্য হিংসা রয়েছে, তেমনই ভয় দেখানো, নির্যাতন চালানো-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মাইকেল স্ল্যাটার। দশ বছরে দেশের হয়ে মোট ৭৪টি টেস্ট এবং ৪২টি একদিনের ম্যাচ খেলেছিলেন। কিন্তু এক সময়ের নামী ক্রিকেটার গত কয়েক বছর ধরেই ভিন্ন কারণে খবরের শিরোনামে রয়েছেন। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন প্রাক্তন স্ত্রী। ওই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় স্ল্যাটারকে। পরে জামিন দিয়ে তাঁকে মানসিক রিহ্যাবে পাঠিয়েছিলেন বিচারক। ২০২২ সালে জামিনের শর্ত ভাঙার দায়ে ফের গ্রেফতার করা হয় স্ল্যাটারকে। তার পরেই তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য পাঠায় কোর্ট। ২০২১ সালে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্য অজি সরকারের কঠোর সমালোচনা করার পরেই চ্যানেল সেভেন কর্তৃপক্ষ স্ল্যাটারকে বরখাস্তও করেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, প্রাক্তন অজি ক্রিকেটারের বিরুদ্ধে ভয় দেখানো থেকে শুরু করে একাধিক অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। সেই মামলায় বেশ কয়েকবার জেলের ঘানি টানলেও শোধরাননি স্ল্যাটার। বরং প্রায়শই তাঁর বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ জমা পড়ছে পুলিশের কাছে।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!